
এনআরবি টেলিভিশনের নানানমুখী আয়োজনের মাঝে নতুন সংযোজন হতে চলেছে ধারাবাহিক অনুষ্ঠান, ‘আমাদের কথা’। এই অনন্য অনুষ্ঠানটি মূলত আমাদের কথা বলবে, সত্ত্বায় বাঙ্গালিয়ানার কথা বলবে। আমাদের প্রবাসী ব্যস্ততা পরিবেষ্টিত আর পশ্চিমা সংস্কৃতির প্রবল প্রভাবের সাথে প্রতিযোগিতায়, দৈনন্দিন জীবনযাত্রার সাথে প্রাকৃতিক উপায়ে মেলবন্ধন সৃষ্টি করে কিভাবে বাংলা সংস্কৃতিকে সমুন্নত রেখেই ফ্যাশনবহুল জীবনযাত্রা অব্যাহত রাখা যায়, সেই কথা বলবে।
টরন্টো বাংলা ফ্যাশন হাউজের সৌজন্যে আয়োজিত ‘আমাদের কথা’ অনুষ্ঠানটি এপার-ওপার বাংলা মিলিয়ে সার্বজনীন বাঙ্গালিয়ানার পরিচায়ক ও পরিবাহকের ভূমিকা পালন করবে। ‘আমাদের কথা’ অনুষ্ঠানটির বিষয়বস্তু মূলত নারী ও ফ্যাশন সচেতনতা হলেও, এর মূল উপজিব্য বিষয় থাকবে যে কোন বিষয়ে সৌন্দর্য এবং ফ্যাশন সচেতনতা। তা হতে পারে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক, অথবা উভয়ের মিশেল। কিভাবে শুধু ক্রিত্তিমতা কৃত্তিমতা সর্বস্ব, পোশাকি ফ্যাশন ছাড়াও, স্বাস্থ্যজ্বল আর ঝলমলে ব্যাক্তিত্তের অধিকারী হয়েও ফ্যাশনেবল হওয়া যায়। কিভাবে মানসিক স্বাস্থ্যকে সমুন্নত রেখে, সুস্থ জীবনযাপন করে, সুখী থাকা যায়; সুন্দর মনের অধিকারী হয়ে, নির্মল ব্যাক্তিত্তকে উপস্থাপন করে ফ্যাশনেবল হওয়া যায়।
অনুষ্ঠানটিতে আরো এর সাথে সংযুক্ত হবে কিভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে টরন্টো বাংলা ফ্যাশন হাউজের কর্ণধার, সাবিনা শারমিন প্রবাসে বসেও এখানকার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কথা ভাবেন, উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ান, কি করে তিনি স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মকে সচেতনভাবে আমাদের বাঙ্গালিয়ানার প্রতি উৎসাহিত করবার। তিনি প্রচেষ্টা করেন, গত কয়েক প্রজন্ম ধরে ধীরেধীরে ক্ষয়ে আসা, বিলুপ্ত হতে যাওয়া বাঙ্গালিয়ানাকে পুনরুজ্জীবিত করার, নকশিকাঁথা আর হ্যান্ডপেইন্টের ব্যবহার করে, এক প্রাকৃতিক নৈস্বর্গিক আবহ তৈরির মাধ্যমে পুরাতন স্বর্ণালি দিনগুলোর সেরা সম্পদগুলোকে পুনোরুদ্ধার করবার। আর তারই প্রয়াসে তিনি নতুন আদলে সেই বিলুপ্তপ্রায় মসলিন, নকশিকাঁথা, আর সেই মা-খালা, নানি-দাদিদের সময়কার ফ্যাশনবহুল সোনালি দিনগুলোকে নতুনত্বের মোড়কে পুরে, আবারো জনপ্রিয় করবার স্বপ্ন বুনেন।
সাবিনা পরিকল্পনা করেন কিভাবে একাল আর সেকালের ফ্যাশনসেন্সের মাঝের ফারাকটা কমিয়ে আনা যায়; কিভাবে সার্জারি, ফিলার, আর বোটক্সের এই প্রবল দৌড়াত্বের সময়েও একেবারেই নিজস্ব প্রকৃতির থেকে অনুসন্ধান করা সৌন্দর্য দিয়েও আকর্ষণীয়ভাবে দৈনন্দিন জীবনগাঁথাকে ব্যাতিক্রমী আর আধুনিক করে তোলা যায়। সেই একই পদ্ধতি কাজে লাগিয়ে প্রাকৃতিক উপায়েই সৌন্দর্য আর মনের চর্চাও করা যায়। সেই পন্থাগুলোর ছক সাজিয়ে পাঠককুল আর দর্শকশ্রোতাদের কাছে পৌঁছে দেবার জন্যই তাই দিনান্তে পথ হাতড়ে বেড়ান উদ্যোক্তা সাবিনা শারমিন। সেই প্রয়াস সফল হলে, ছক বাঁধা এই প্রবাস জীবনে কিছুটা হলেও শেকড়ের সন্ধানের সাথে বিদেশের মাটিতে একান্তভাবে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের রুপ বর্ণনা করার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে হয়ত।
অনুষ্ঠানটির মূল লক্ষ্যই হচ্ছে আধুনিক মেকি সৌন্দর্যের সর্বগ্রাসী দৌড়াত্বের এই অস্থির সময়ে কিভাবে প্রকৃতিকে কাজে লাগিয়ে, প্রাকৃতিক উপায়ে, প্রকৃতি থেকে আহরিত সৌন্দর্যকে কাজে লাগিয়ে, প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ উপকরণের সমাহার ঘটিয়ে ফ্যাশনবহুল জীবন যাপন করা যায়। কিভাবে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, উপকরণ, আর আচারের প্রচার আর প্রসার ঘটানো যায়। প্রাকৃতিক উপায়েই সুন্দর মনের অধিকারী হয়ে, নিজেদের চিন্তা, চেতনা, আচার, শিক্ষার প্রতিফলন ঘটিয়ে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায়, সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়; হওয়া যায় তৃপ্ত আর প্রাকৃতিক উপায়েই ফ্যাশনবহুল।
ধারাবাহিকভাবে শীঘ্রই প্রচারিত হতে চলেছে দৈনন্দিন প্রাকৃতিক জীবনযাত্রা বিষয়ক ‘আমাদের কথা’ অনুষ্ঠানটি এনআরবি টেলিভিশনের পর্দায়। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা, আর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন লেখক তাসমিনা খান।

