
মাটাচিউয়ান ফার্স্ট নেশন সংশ্লিষ্ট জমির দাবি সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে মীমাংসায় পৌঁছানোর কথা জানিয়েছে অন্টারিও সরকার। বন্দোবস্তের আওতায় অন্টারিওর টিমিন্সের দক্ষিণপূর্বে অবস্থিত ফার্স্ট নেশনটি ৫ লাখ ৯০ হাজার ডলার এবং প্রদেশের ২ হাজার হেক্টর জমি পাবে, যা তাদের সংরক্ষিত জমির সঙ্গে যুক্ত হবে।
চুক্তিতে বলা হয়েছে, বন্দোবস্তটি এক ধরনের প্রতিকার, যেখানে ফার্স্ট নেশনটি একাধিক চুক্তিতে তাদেরকে দেওয়া প্রতিশ্রুত জমি তারা বুঝে পায়নি।
প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, জেমস বে ট্রিটি নামে পরিচিত ট্রিটি ৯ ফার্স্ট নেশনের পাঁচ সদস্যের প্রতিটি পরিবারকে প্রায় ২৬০ হেক্টর বা জনপ্রতি প্রায় ৫০ হেক্টর জমি বন্দোবস্ত দেয়। যদিও মাটাচিউয়ান ফার্স্ট নেশন তাদের প্রাপ্য সমুদয় জমি পায়নি।
অন্টারিও বলেছে, ১৯৮৩ সাল থেকে আদিবাসী কমিউনিটির সঙ্গে বিবাদ মীমাংসা শুরু হওয়ার পর থেকে তারা জমির দাবি সংক্রান্ত ৬৫টি ঘটনা ও অন্যান্য চুক্তি নিয়ে কাজ করেছে।

