
ইন্দো-প্যাসিফিক কৌশলকে সহায়তার অংশ হিসেবে কানাডা রয়্যাল কানাডিয়ান নেভি ভেসেল পাঠাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, রিমপ্যাক নামে পরিচিত এক্সারসাইজ অব দ্য প্যাসিফিক ২০২৪-এ যোগ দিতে এইচএমসিএস ভ্যানকুভার হাওয়াইয়ের উদ্দেশে রওয়ানা করবে। রিমপ্যাক হচ্ছে বিশে^র সবচেয়ে বড় যৌথ ও সমন্বিত মেরিটাইম মহড়া।
এইচএমসিএস ম্যাক্স বার্নেস, এমভি অ্যাস্টারিক্স এবং কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ৩০০ সদস্যের একটি স্থলভিত্তিক কন্টিনজেন্টও রিমপ্যাকে অংশ নেবে। বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়ে দ্বিতীয় বছরের মতো বিমানবাহিনী অঞ্চলটিতে তিনটি যুদ্ধ জাহাজ মোতায়েন করছে।
রিমপ্যাক ২০২৪ শেষ হলে ভ্যানকুভার অপারেশন হরাইজনের জন্য প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে পম্চিম দিকে যাত্রা অব্যাহত রাখবে। অপারেশন হরাইজন হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি মিশন।
প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার সিঙ্গাপুরে শাংগ্রি-লা প্রতিরক্ষা ফোরামে যোগ দিয়ে মহড়ায় নৌবাহিনীর অংশগ্রহণের এই ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, কানাডার ভবিষ্যতের জন্য ইন্দো-প্রাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জরুরি। এই মোতায়েনের মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় যে, কানাডা এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অংশীদার।

