
লবল মালিকানাধীন স্টোর বর্জনের মাসব্যাপী আন্দোলন মে মাসের পরও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গ্রোসারি পণ্যের উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ ও কথা বলার জন্য একটি রেডিট গ্রুপ সৃষ্টির পর হাজার হাজার সদস্য এতে যুক্ত হন এবং কানাডার সর্ববৃহৎ গ্রোসারটি ৩১ দিনের জন্য বর্জনের পরিকল্পনা করেন।
আয়োজক এমিলি জনসন ১৪ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কমিউনিটি সদস্যদের মধ্যে সমীক্ষায় দেখা গেছে, তাদের বেশিরভাগই আন্দোলন চালিয়ে যেতে চান। সামনের মাসগুলোতে অ্যাডভোকেসি উদ্যোগের ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছেন বর্জনে আন্দোলনে অংশগ্রহণকারীরা।
খাদের উচ্চ মূল্যের জন্য তারা দায়ী নয় বলে জানিয়েছে লবল। মে মাসের গোড়ার দিকে বার্ষিক সভায় কোম্পানির চেয়ারম্যান গ্যালেন ওয়েস্টন বলেন, প্রখ্যাত ও কানাডার সর্ববৃহৎ গ্রোসার হিসেবে লবলর ওপর সরকার ও গণমাধ্যমের চোখ থাকবে এটাই স্বাভাবিক। এবং অবশ্যই ভোক্তাদেরও হতাশা থাকবে। ডিসকাউন্ট স্টোর, নতুন প্রমোশন এবং সরবরাহকারীদের মূল্য বৃদ্ধি থামানোর মাধ্যমে ভোক্তাদের স্বস্তি দিতে কঠোর পরিশ্রম করছে কোম্পানি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে অধিক সংখ্যক ক্রেতা ছাড়কৃত পণ্যের দিকে ঝুঁকতে থাকায় লবল ও অন্য বৃহৎ কানাডিয়ান গ্রোসাররা তাদের ডিসকাউন্ট স্টোরের সংখ্যা বাড়াচ্ছে। উচ্চ সুদের হারের কারণে খাদ্য মূল্যস্ফীতি অনেকটা সহনীয় হয়েছে, যা সার্বিকভাবে এপ্রিল মাসের মূল্যস্ফীতির হার কমাতে সহায়তা করেছে। তারপরও কয়েক বছর আগের তুলনায় খাদ্যের দাম এখনো ঢের বেশি।
গত বছর সরকার ভোক্তাদের জন্য খাদ্য মূল্য স্থিতিশীলতায় সহায়তার জন্য গ্রোসারদের আরও কিছু করার আহ্বান জানিয়েছিল। একইভাবে অটোয়া গ্রোসারি কোড অব কন্ডাক্ট স্বাক্ষরের জন্য বৃহৎ গ্রোসারদের ওপর চাপ প্রয়োগ করে আসছে। এই কোড হচ্ছে সরবরাহকারী ও ছোট খুচরা বিক্রেতাদের জন্য খাদ্য শিল্পে সমতল ক্ষেত্র তৈরির চুক্তি।

