
টরন্টোর উত্তরে গত বছর অস্ত্রসহ বাড়িতে হানা দেওয়ার সন্দেহে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা মাত্র এক মাস আগে ক্যালগেরি থেকে চুরি করা একটি গাড়ি চালাচ্ছিল। এমনটাই জানিয়েছে অন্টারিওর পুলিশ।
ইয়র্ক রিজিয়নাল পুলিশ ১৪ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ভোরের দিকে অন্টারিওর ভনে একটি বাড়িতে হানা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। মুখো পরা তিন ব্যক্তি জোরপূর্বক বাড়িটিতে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে বাড়ির বাসিন্দাদের কাছ থেকে অর্থ দাবি করে।
ঘটনাস্থলে যাওয়া কর্মকর্তারা ওই তিন সন্দেহভাজনের মুখোমুখি হন এবং একজন কর্মকর্তা একাধিকবার তাদের আগ্নেয়াস্ত্র খালি করেন। একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হলেও দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একজন সন্দেহভাজন গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র ফেলে দেয় এবং সেটি পরে জব্দ করে পুলিশ। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা বাড়িটির দিকে যাওয়ার সময় কালো রঙের একটি সেডান ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। তদন্তকারীরা বলেছেন, ২০২৩ সালের ১০ নভেম্বর ক্যালগেরি থেকে গাড়িটি চুরি করা হয়েছিল।
পুলিশ বলেছে, আরও চার সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং সম্মিলিতভাবে ৩৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশপাশি আরও একটি আগ্নেয়াস্ত্র, একটি শটগানও জব্দ করা হয়েছে।
তদন্তকারীরা বলেছেন, তারা অভিযুক্তদের ছবি প্রকাশ করছেন। কারণ, তাদের বিশ্বাস, তারা বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের অংশ এবং কেবলমাত্র তারা রাস্তায় তাদের যে নামে ডাকা হয় সে নামেই পরিচিত।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন ওনিয়ন লেক ফার্স্ট নেশনের বাসিন্দা ৩৩ বছর বয়সী লরিন উল্ফ, টরন্টোর বাসিন্দা ২৬ বছর বয়সী আলি মোহাম্মদ, টরন্টোর বাসিন্দা ৩২ বছর বয়সী কিওয়ার্থ বাসারাঘ, ওনিয়ন লেক ফার্স্ট নেশনের বাসিন্দা ৩৬ বছর বসয়ী লি টুটুসিস এবং থান্ডারচাইল্ড ফার্স্ট নেশনের বাসিন্দা এলচি জিমি।
কারও কাছে এ ব্যাপারে আরও কোনো তথ্য থাকলে ১-৮৬৬-৮৭৬-৫৪২৩ নাম্বারে ইয়র্ক রিজিয়নাল পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

