
ফোর্ড সরকারের প্রতি হাসপাতাল কর্মীদের বিনামূল্যে পার্কিং সুবিধা দেওয়ার আহ্বানসম্বলিত একটি পিটিশনে দুই হাজার স্বাস্থ্যকর্মী স্বাক্ষর করেছেন। অন্টারিওর সাডবারির হেলথ সায়েন্সেস নর্থ স্টাফ পিটিশনটি শুরু করে। পরবর্তীতে পিটিশনে প্রদেশের সব হাসপাতালের কর্মীদের বিনামূল্যে পার্কিং সুবিধার বিষয়টি চলে আসে।
বর্তমানে নার্সদেরকে তাদের কর্শক্ষেত্রে পার্কিংয়ের জন্য দৈনিক ৮ ডলার করে দিতে হয়। এনডিপির হেলথ ক্রিটিক ফ্রান্স জেলিনাস বলেন, কাজে যাওয়ার জন্য তাদেরকে দৈনিক ৮ ডলার করে দিতে হয়। অনেক কর্মীর জন্য এটা অসম্মানজনক। আপনি কর্মী নিয়োগের চেষ্টা করছেন। আপনি কর্মীদের ধরে রাখতে চাইছেন। সুতরাং আপনাকে পার্কিংয়ের জন্য মাশুল না নিয়ে প্রণিধানযোগ্য কিছু করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স এই পদক্ষেপ সমর্থন করেন কিনা সিটিনিউজ জানতে চেয়েছিল। জবাবে তিনি বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে সে ব্যাপারে হাসপাতালগুলোর নিজস্ব মূল্যায়ন আছে। পার্কিং মাশুলের বিষয়টি আমি দেখিনি। কোথঅয় বিনিয়োগ করা প্রয়োজন ও কোথা থেকে অর্থ সংগ্রহ করবে সে ব্যাপারে আমাদের হাসপাতালগুলোর নিজস্ব মূল্যায়ন আছে।
জেলিনাস বলেন, সরকারের কাছ থেকে যথেষ্ট তহবিল না পাওয়া হাসপাতালগুলো পার্কিংয়ের মাশুল ধার্য করছে। এটা কিছু সেবা দিতে সহায়ক হচ্ছে। এই সেবা দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের থাকলে পার্কিংয়ে মাশুল ধার্যের প্রয়োজন পড়ত না।
পিটিশনে কর্মীরা উল্লেখ করেছেন, স্বাস্থ্যকর্মীরা যে আর্থিক বোঝার সামনে রয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে। বিনামূল্যে পার্কিং কেবল নির্দিষ্ট কিছু হাসপাতালের জন্য সুবিধা হিসেবে দেখা ঠিক হবে না, বরং সমগ্র প্রদেশের স্বাস্থ্যকর্মীদের অধিকার। কমিউনিটির জন্য দীর্ঘ সময় ধরে যখন আমাদের নার্স, চিকিৎসক ও সহায়তা কর্মীরা পার্কিংয়ের জন্য অর্থ পরিশোধ করেন তখন তা ন্যায্য থাকে না।
পিটিশনে আরও বলা হয়েছে, বিনামূল্যে পার্কিং সুবিধা হাসপাতালগুলোকে প্রতিযোগিতামূলক এই কর্মবাজারে সবচেয়ে মেধাবীদের নিয়োগ ও তাদের ধরে রাখতে সহায়তা করতে পারে। শেষ পর্যন্ত এতে হাসপাতালেরই লাভ।
পিটিশনে স্বাক্ষরকারী কিছু সহায়তা কর্মী বলেছেন, তাদের হাসাপাতালে পার্কিংয়ের জন্য তাদেরকে দৈনিক ১৫ ডলার পর্যন্ত মাশুল পরিশোধ করতে হয়। সবকিছু দাম বেড়ে যাওয়ায় ও স্বাস্থ্যসেবা খাতে কর্মী সংকট চলায় একই সঙ্গে তারা উদ্বিগ্নও।

