
বিভিন্ন ধরনের সামগ্রী অ্যামাজন প্রাইমের মাধ্যমে বিনামূল্যে পরিবহন করে নুনাভাটজুড়ে রসুইঘরে জমা করতে বাসিন্দারা। কানাডা পোস্ট এই ফাকটি বন্ধ করে দেওয়ায় গ্রোসারি বিল আকাশচুম্বি হবে বলে উদ্বিগ্ন আমান্দা ইচার্ক।
৪২ বছর বয়সী এই মা বলেন, র্যানকিন ইনলেটে এক ক্যান টমেটোর দাম পড়ে ১০ ডলার। কিন্তু পোস্টাল কোড সামান্য বদলে দিয়ে অ্যামাজনের মাধ্যমে কিনলে একই দামে প্রায় ১০ ক্যান টমেটো পেতে পারেন তিনি। আমাদের যে স্বস্তিটা দরকার ছিল, অ্যামাজন সেটা দিচ্ছিল।
অ্যামাজনের পেইড সাবস্ক্রিপশন সেবা অনলাইনে কেনাকাটা করলে প্রত্যন্ত অঞ্চল বাদে সমগ্র কানাডাজুড়ে বিনামূল্যে তা পৌঁছে দেয়। ইকালুইটের গ্রাহকরা সেবাটি পেলেও নুনাভাটের অন্যান্য কমিউনিটি এ থেকে বাদ পড়েছে বলে কোম্পানিটি এক ইমেইলের মাধ্যমে জানিয়েছে।
কানাডার বিশাল এই অঞ্চলে খাদ্যের দাম এবং খাদ্য নিরাপত্তাহীনতার হার অনেক বেশি। স্ট্যাটিস্টিকস কানাডা ২০২০ সালে এক উপাত্তে জানায়, ২০১৭-১৮ সালে এলাকাটির ৫৭ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল।
২০১৮ সালের মার্চে এই অঞ্চলের খাদ্যমূল্য সংক্রান্ত এক সমীক্ষায় দেখা যায়, অটোয়ার ক্রেতারা যে পরিমাণ ব্যয় করেন নুনাভাটের লোকেরা খরচ করে তার দ্বিগুনেরও বেশি।
ইচার্ক বলেন, মূল্যস্ফীতি সমস্যাটিকে আরও বাড়িয়ে দিয়েছে। র্যানকিন ইনলেটে কয়েক বছর আগে যে শশা কিনতে খরচ হতো ২ দশমিক ৭৯ ডলার, একই শশা এখন কিনতে ব্যয় হয় ৫ দশমিক ৯৯ ডলারে। সিম্পল পোস্টাল কোড স্কিম ব্যবহার করে তিনি অর্থ সাশ্রয় করতে পেরেছিলেন। অ্যামাজনের চেকআইট সেকশনে তিনি সব সঠিক তথ্য দিয়েছিলেন। কিন্তু স্থানীয় পোস্টাল কোডটি দিয়েছিলেন ভুয়া। অ্যামাজন প্রাইম এটাকে ফ্রি হিসেবে বিবেচনা করে এবং তারা র্যানকিন ইনলেট পোস্ট অফিসে তার সরবরাহ করে। সাশ্রয় করা ওই অর্থ গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংক হিসাবে জমা হয়েছে। কোনো বিলাসদ্রব্যের জন্য নয়।

