Latest Posts

টরন্টোর স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা

- Advertisement -
অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে দায়ের করা মামলায় সাউথ রিভারডেল কমিউনিটি হেলথ সেন্টারের (এসআরসিএইচসি) বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে

টরন্টোর রিভারডেল নেবারহুডে সেফ ইনজেকশন সাইট পরিচালনাকারী এক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা শুরু করা হয়েছে। গত গ্রীষ্মে কেন্দ্রটিতে দুই সন্তানের এক মাকে ভয়াবহভাবে ইনজেকশন দেওয়া হয়।

এ বছরের গোড়ার দিকে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে দায়ের করা মামলায় সাউথ রিভারডেল কমিউনিটি হেলথ সেন্টারের (এসআরসিএইচসি) বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাতে বলা হয়েছে, ছয় বছর আগে কেন্দ্রটি চালু করার পর থেকে অবস্থার অবনতি হয়েছে।

- Advertisement -

মামলাটি এখনো ছাড়পত্র পায়নি এবং বিবাদী পক্ষও এখন পর্যন্ত আত্মপক্ষ সমর্থনে কোনো বিবৃতি দাখিল করেনি। রিভারডেলের বাসিন্দা জ্যাকুলিন কোর্ট এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান জেএসসিএসকে মামলায় বাদী হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তারা দাবি করেছেন, এলাকাটির পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, তাদের ও অন্যদের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সিটি কর্তৃপক্ষ ও প্রদেশ নীতিমালা অনুযায়ী কেন্দ্রটি পরিচালনায় ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়েছে। বাদীদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, কেন্দ্রটির পাশ দিয়ে যাওয়ার সময় জ্যাকি হামলা ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- প্রত্যক্ষ করেছেন তিনি। বাইরের পরিবেশের কারণে এখন দর্শনার্থীদের তার বাড়িতে দাওয়াত দিতে আগ্রহ পাচ্ছেন না।

এ ব্যাপারে এসআরসিএইচসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ ব্যাপারে মন্তব্য না করাটাই গুরুত্বপূর্ণ। সেন্টারের পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, আমরা যেটা বলব তা হলো সাউথ রিভারডেল কমিউনিটি হেলথ সেন্টারের কাছে জনস্বাস্থ্য ও জননিরাপত্তা দুটোই গুরুত্বপূর্ণ। হেলথ সেন্টারে যেসব সেবা রয়েছে সে ব্যাপারে বাসিন্দাদের জানাতে সম্প্রতি আমরা তিনটি তিনটি ওপেন হাউসের আয়োজন করেছি। সবগুলোতেই উপস্থিতির হার ছিল লক্ষ্যণীয়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.