Latest Posts

এনার্জি অডিটর খুঁজছে সরকার

- Advertisement -
ছবি/সিয়েরা ক্লাব

জ্বালানি নিরীক্ষার জন্য আরও ২ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে ফেডারেল সরকার। নতুন গ্রিন হোম রেনোভেশন কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ।

প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী সিমাস ও’রিগ্যান বলেন, ২ হাজার জ¦ালানি উপদেষ্টা নিয়োগ, প্রশিক্ষণ ও পরামর্শের জন্য ১ কোটি ডলার সরবরাহ করবে সরকার। বাড়িতে জ¦ালানি ব্যবহার কীভাবে কমানো যায় গ্রাহকদের সেই পরামর্শ দেবেন তারা।

- Advertisement -

নতুন কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণে আগ্রহীদের কাছ থেকে সোমবার প্রস্তাবও আহ্বান করা হয়েছে। এরপর তারা জ¦ালানি নিরীক্ষা ও কানাডা গ্রিনার হোমস গ্র্যান্টের জন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

গত ফলে কর্মসূচিটি ঘোষণা করা হলেও এখনও চালু করা হয়নি। কর্মসূচির আওতায় জ¦ালানি সাশ্রয় ব্যবস্থার উন্নয়নে বাড়ির মালিকদের ৫ হাজার ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। তবে প্রাক-মূল্যায়ন ও কাজ পরবর্তী মূল্যায়নের জন্য একজন নিবন্ধিত জ¦ালানি উপদেষ্টার প্রয়োজন পড়বে।

২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হোম-এনার্জি রেট্রোফিট কর্মসূচির আওতায় ৪০ হাজার ডলারের সুদমুক্ত যে ঋণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তার ভগ্নাংশমাত্র। চলতি বছরের ফেডারেল বাজেটে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশনকে আগামী পাঁচ বছরের জন্য ৪৪০ কোটি ডলার সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৪০ হাজার ডলারের ঋণ এর অংশ।

অনুদান ও ঋণের বিষয়টিকে আলাদা করবেন কীভাবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সোমবার দেননি ও’রিগ্যান। তিনি বলেন, এটা জানতে কানাডিয়ানদের অপেক্ষা করতে হবে। তবে ঋণ কর্মসূচির জন্য ২ হাজার নতুন জ¦ালানি উপদেষ্টার প্রয়োজন হবে। এই গ্রীষ্মেই কর্মসূচিটি শুরু হবে। ৫ হাজার ডলার অনুদান দেওয়ার সব প্রস্তুতি হয়ে রয়েছে। দেশজুড়ে ২ হাজার জ¦ালানি বিশেষজ্ঞ নিয়োগ খুবই ভালো বিনিয়োগ।

কানাডার নিঃসৃত গ্রিনহাউস গ্যাসের এক-পঞ্চমাংশে আসে আবাসিক ভবন, ব্যক্তিগত ব্যবসা ও সরকারি ভবন থেকে। ঘর গরম করা ও বিদ্যুতের জন্য ব্যবহৃত জ¦ালানি থেকেই এই বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয় প্রতি বছর।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.