
টরন্টোর একদল তরুণের উদ্যোগে শুরু হল দ্য বেঙ্গল রয়েলস ক্লাবের ( The Bengal Royals Club) যাত্রা। কমিউনিটির তরুণদের ঐক্যবন্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নতুন এক প্লাটফর্ম হিসেবে কাজ করবে এই ক্লাব।
আমাদের নিজেদের রিসোর্স সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই এই ক্লাবের উদ্দেশ্য। আধুনিক দৈনন্দিন জীবনের সবকিছুই থাকছে এই ক্লাবে। প্রফেশনাল নেটওয়ার্কিং, স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, কম্পিউটার প্রোগ্রামিং, ফিটনেস, রিয়েল এস্টেট, মর্টগেজ, ইমিগ্রেশন, স্পোর্টস, গাড়ি, রেস্টুরেন্ট, আইনজীবী, একাউন্টেন্ট, আইটি, বিল্ডার্স সহ আরও অন্যান্য খাতে একে অপরের সহযোগিতা করবে এই ক্লাবের মেম্বাররা।
ইতিমধ্যে ক্লাবের সদস্য সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে এবং অন্যান্য প্রভিন্সে এর ফ্রেঞ্চাইজ শাখা খোলার পরিকল্পনা হচ্ছে। ক্লাবের প্রথম ইভেন্ট হিসেবে কানাডা ডে-তে একটি কার শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই ইভেন্টটি স্পন্সর করছেন কমিউনিটির স্বনামধন্য কাস্টম হাউজ নির্মাতা মনির বিল্ডার্স।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় এনআরবি টিভি ও সাপ্তাহিক বাংলামেইল। ইভেন্টের ব্যাপারে বিস্তারিত জানতে ক্লাবের ওয়েবসাইট www.BengalRoyals.caভিজিট করতে পারেন বা ইমেইল করতে পারেন [email protected] তে।

