Latest Posts

স্বচ্ছতার উন্নয়ন ট্রুডো সরকারের অগ্রাধিকার নয়

- Advertisement -
ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট মনা ফোর্টিয়ের গত এপ্রিলে বলেন, সামনের মাসগুলোতে আইনটির উন্নয়নে ও কীভাবে এটিকে ব্যবস্থাপনা করা হবে সে সংক্রান্ত একটি পরিকল্পনা তিনি ভাগাভাগি করতে পারবেন বলে আশাবাদী

সরকারের গুরুত্বপূর্ণ স্বচ্ছতা প্রভিশনগুলো ক্রমেই ক্ষয়প্রাপ্ত হয়ে এমন অবস্থায় পৌঁছেছে যেখান থেকে এর উদ্দেশ্য বাস্তবায়ন করা আর সম্ভব নয়। এমনটাই বলেছেন তথ্য কমিশনার ক্যারোলাইন মেনার্ড।

সংসদে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে মেনার্ড বলেছেন, দীর্ঘস্থায়ী সমস্যাগুলো আমাদের তথ্য ব্যবস্থায় প্রবেশ কঠিন করে তুলছে। কারণ, এগুলোর কোনো সমাধান চোখে দেখা যাচ্ছে না।

- Advertisement -

৫ ডলার ফি দিয়ে কানাডিয়ানরা তথ্য অধিকার আইনের সহায়তা নিয়ে ফেডারেল নথিপত্র চাইতে পারেন। যদিও আবেদনকারীরা ব্যবস্থাটিকে জবরজঙ্গ, ধীরগতির এবং ফাঁকফোকরে ভরা বলে মন্তব্য করেছেন। এ কারণেই সরকারি সংস্থাগুলো তথ্য প্রকাশে অস্বীকার করতে পারছে।

মেনার্ডপাঁচ বছর আগে কমিশনারের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ব্যবস্থাটি শক্তিশালী করতে যে অর্থ তা উবে গেছে। স্বচ্ছতার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি সেগুলো মন্ত্রণালয়ের চিঠি থেকে হারিয়ে গেছে। এ থেকে এটা স্পষ্ট যে, স্বচ্ছতার উন্নয়ন সরকারের অগ্রাধিকারে নেই। কমিশনার হিসেবে আমি তথ্য অধিকারের এমন অবদমন দেখেছি, যার ফলে এটি আর উদ্দেশ্যকে বাস্তবায়ন করে না।

তথ্য অধিকার আইন ৪০ বছর আগে চালু হয় এবং এটিকে প্রাগ্রসর চিন্তার ও অগ্রসর আইন বলে স্বীকৃতি পায়। মেনার্ড বলেন, আইনটি আধুনিক করতে সংশোধনী আনতে সরকারগুলো ব্যর্থ হয়েছে। আইনটিতে অর্থপূর্ণ সংস্কার আনতে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট মনা ফোর্টিয়ের গত এপ্রিলে বলেন, সামনের মাসগুলোতে আইনটির উন্নয়নে ও কীভাবে এটিকে ব্যবস্থাপনা করা হবে সে সংক্রান্ত একটি পরিকল্পনা তিনি ভাগাভাগি করতে পারবেন বলে আশাবাদী। তার অগ্রাধিকার হচ্ছে বিদ্যমান আইনের প্রশাসনিক উন্নয়ন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.