
সাগরে মাছের অভাব নেই। তবে কমলা রঙের লবস্টার রয়েছে কমই। তাই টরন্টোর এক নারী স্থানীয় একটি গ্রোসারিতে বিরল প্রজাতির কমলা রঙের লবস্টারটি যখন দেখেন তখনই সিদ্ধান্ত নেন যে, তার কিছু করা উচিত।
নিকি লান্ডকুইস্ট নামের ওই নারী টুইটারে এক পোস্টে বলেন, প্রাণিটির মনোযোগ কাড়ার যথেষ্ট কারণ আছে এবং এটি উজ্জ্বল কমলা বর্ণের। যখন আমরা জানতে পারলাম যে এটা কতটা বিশেষ, তারপরও পরিস্কার হয়ে গেলো যে, প্রাণিটির জন্য নতুন আবাস খুঁজতে হবে।
লান্ডকুইস্ট এরপর লবস্টারটির নতুন আবাসের জন্য রিপ্লে’স অ্যাকুয়ারিয়াম অব কানাডার সঙ্গে যোগাযোগ করেন। রিপ্লে’সও লবস্টারটি উদ্ধারের সুযোগ হাতছাড়া করেনি। এর একটি আদুরে নামও দিয়েছেÑপিঞ্চি। সেই সঙ্গে ফেসবুকে তার নতুন ঠিকানার ঘোষণাও দিয়েছে।
অ্যাকুয়ারিয়ামের তরফ থেকে বলা হয়েছে, পরিবহনের সময় নিজেকে যেনো আঘাত করতে না পারে সেজন্য পিঞ্চির নখগুলো মোড়ানো হয়। তবে এখন সে ভালো আছে।

