
গত রবিবার, জুন ৩১, ওয়েস্ট স্বারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে প্রায় ২০০ বাগানীর মাঝে বাংলাদেশী শাকসবজির (এথনিক ভেজিটেবলস- লাউ, সীম, করলা, বেগুন, মরিচ ও পুঁইশাক) চারা বিতরণ করে।
চারা বিতরণ কর্মসূচির আহ্বায়ক জাকারিয়া মোহাম্মদ মঈন উদ্দিন জুয়েল ও সদস্য সচিব ডঃ নজরুল ইসলাম কাকুল তাদের কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন করেছেন ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফায়েজুল করিম, সাধারণ সম্পাদক মির্জা মোস্তফিজুর রহমান পারভেজ, সহ-সভাপতি দুলাল চন্দ্র পাল, পরিচালকবৃন্দ- ডঃ প্রশান্ত সরদার, জাহানারা খানম চিনু, সাহেদা আজমী আরজু, আব্দুর রাজ্জাক, সৌমেন সাহা, হাশমত চৌধুরী জুঁই, গোলাম আজম চৌধুরী, জিয়াউল আহছান চৌধুরী জিয়া, ফরিদ আহমেদ, রৌশন আরা পারভীন লাভলী, ডঃ নজরুল ইসলাম, মাঈন উদ্দিন জুয়েল, হুমায়ুন কবির , কাজী জাকির আহসান এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ (আমাদের কৃষি রসায়ন বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় নুর মোহাম্মদ তালুকদার স্যার এর কানাডা প্রবাসী ছেলে)।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষি বিশেষজ্ঞ হিসাবে বক্তব্য রাখেন ডঃ জয়নাল আবেদীন, সায়েদুল হক চৌধুরী, ড. মাহবুব রেজা ও ড. মোহাম্মদ আলী।
আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস্ ইন কানাডা (আবাকান) এর সাবেক সভাপতি ডঃ মোহাম্মদ আলী ও হামিদুল হক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জোহা ও হাশমত আরা চৌধুরী জুঁই, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরা সুরাত এবং বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল খন্দকার মাসুম।

