
ছাঁটাই হতে পারেন এমন কয়েকশ কর্মীর কাছে নতুন করে চিঠি পাঠিয়েছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ)। সিআরএ ৩১ মার্চ ৪৭৯ জন কর্মীকে নোটিশ পাঠিয়েছে। তাদের পদ যে বাতিল হতে পারে নোটিশে তা জানানো হয়েছে। সংস্থাটির কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নসূত্রে এমনটাই জানা গেছে।
সিআরএ নিশ্চিত করেছে যে, এসব কর্মীর মধ্যে ২১০ জনকে শেষ পর্যন্ত চাকরি হারাতে হবে। একে তারা বলছে কর্মী সমন্বয় প্রক্রিয়া।
সিআরএর মুখপাত্র সিলভি ব্র্যাঞ্চ অটোয়া সিটিজেনকে বলেন, এই পদ সংকোচন ফেডারেল জ¦ালানি মাশুল কমানোর সঙ্গে সম্পর্কিত। এক বিবৃতিতে ব্র্যাঞ্চ বলেন, ফেডারেল সরকারের সংস্থার মূল কার্যক্রম শক্তিশালী ও আধুনিকায়ন করার ক্ষেত্রে ব্যয় নিয়ে পর্যালোচনা থেকে সঞ্চয় সিআরএ পুনরায় বিনিয়োগ করছে। পুরো প্রক্রিয়ায় সিআরএ কর্মীদের ওপর প্রভাব সীমিত রাখার চেষ্টা করছে। সেই সঙ্গে কানাডিয়ানরা নির্ভরশীল এমন সেবাগুলো রক্ষার ব্যাপারে তার প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে সেবা বিঘিœত হওয়ার কোনো আগাম ধারণা তাদের কাছে নেই।
যেসব সরকারি কর্মীর চাকরি বাতিল হতে পারে বা হচ্ছে তাদেরকে তা জানানো হয়ে থাকে। কিন্তু তারা চিঠি পাওয়ার অর্থ এই নয় যে, তাদেরকে অব্যাহতি দেওয়া হবে।

