Latest Posts

রাজনৈতিক ঐক্যের আহ্বান মার্ক কার্নির

- Advertisement -
প্রধানমন্ত্রী মার্ক কার্নি

প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাজনীতিকে সরিয়ে রাখার জন্যও কানাডিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ, দেশ এখন ভঙ্গুর এক আন্তর্জাতিক ব্যবস্থার মুখোমুখি। যদিও এই বিশ^ ব্যবস্থা থেকেই দেশ এক সময় উপকৃত হয়েছিল।

মন্ট্রিয়লে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনে লিবারেল পার্টির পদস্থদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন কার্নি। কার্নি তার বক্তব্যে কানাডিয়ানদের জন্য দুটি প্রধান অস্তিত্বের জন্য হুমকি নিয়ে কথা বলেন।

- Advertisement -

এগুলো হলো দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিবেশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে বড় উল্লম্ফন।
সমর্থকদের আশ^স্ত করে তিনি বলেন, কানাডা যদি এগুলো ধরতে পারে তাহলে এই হুমকির মধ্যে বড় ধরনের সুযোগও রয়েছে। রাজনীতি, ছোট খাটো মতভেদের সময় এখন নয়। ঐক্যবদ্ধভাবে আমরা এমন এক শক্তিশালী কানাডা গড়ে তুলব যা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমরা এখন রূপান্তরের মাঝামাঝি অবস্থান করছি। এমন এক রূপান্তর, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশকে ভাগ্য নির্ধারণ করে দেবে এবং কানাডিয়ানরা তা উপলব্ধি করতে পারবেন।

লিবারেল নেতা তার বক্তব্যে ঐক্যের ডজনখানেক প্রসঙ্গ উল্লেখ করেন। বছরখানেক আগে কার্নি লিবারেল পার্টিকে পরাজয়ের প্রান্ত থেকে ফিরিয়ে আনেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং তার বৈশি^ক বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় নিজের পরিকল্পনা প্রচার করে জয়লাভ করেন তিনি।

কার্নি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ট্রাম্প শাস্তিমূলক শুল্ক আরোপের মধ্য দিয়ে বৈশি^ক অনৈক্যের বীজ রোপন অব্যাহত রাখেন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধও শুরু করেছেন। সেই সঙ্গে ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকির পাশাপাশি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকিও দিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.