Latest Posts

৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

- Advertisement -
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী উৎসবে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সাপ্তাহিক বাংলা মেইলের আয়োজনে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালকে তিনি কানাডায় বসবাসরত বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর আয়োজন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, হাজারেরও বেশি অংশগ্রহণকারী—যাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির সক্রিয় সদস্যরা—এই আয়োজনকে করে তুলেছে বৈচিত্র্য, ঐক্য এবং সাফল্যের এক অনন্য প্রতিচ্ছবি। ফেস্টিভ্যালের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং কমিউনিটির অর্জনগুলো তুলে ধরা হচ্ছে, যা কানাডার বহুসাংস্কৃতিক সমাজকে আরও সমৃদ্ধ করছে।

- Advertisement -

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভার মাধ্যমে এই ফেস্টিভ্যাল শুধু বাংলাদেশের ঐতিহ্যই তুলে ধরছে না, বরং বাংলাদেশি-কানাডিয়ানদের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদানকেও তুলে ধরছে। একইসঙ্গে এটি দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করতে সহায়তা করছে।

তিনি বলেন, কানাডার শক্তি তার বৈচিত্র্যে, আর বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি উদ্যোক্তা, জনসেবা, শিল্প-সংস্কৃতি, শিক্ষা ও নেতৃত্বের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করছে। এই আয়োজন পারস্পরিক বোঝাপড়া, ঐক্য এবং সামাজিক সংযোগকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেষে তিনি ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের সফলতা কামনা করেন এবং সকলের জন্য একটি আনন্দময় ও তাৎপর্যপূর্ণ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আগামী ১৬ মে শনিবার ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃৎ ইনডোর ইভেন্ট ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

স্টল ও স্পন্সরের জন্যে যোগাযোগ করুন ৪১৬-২৬২-৯৬৪২ ও ৬৪৭-৯২৩-৮২৩৩ নম্বরে। ফুরিয়ে যাবার আগেই আপনার টিকেট সংগ্রহ করুন- tinyurl.com/bdfest2026।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.