Latest Posts

বাণিজ্য ঘাটতি ৫৭০ কোটি ডলার

- Advertisement -
চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ৫৭০ কোটি ডলার

চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ৫৭০ কোটি ডলার, গত বছরের আগস্টের পর যা সর্বোচ্চ। রেকর্ড সর্বোচ্চ আমদানির কারণে এই ঘাটতি সৃষ্টি হয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডা বৃহস্পতিবার বলেছে, চলতি বছরের জানুয়ারিতে ঘাটতি ছিল ৪২০ কোটি ডলার। কিন্তু ফেব্রুয়ারিতে আমদানি ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭ হাজার ২১০ কোটি ডলারে উন্নীত হওয়ায় মাসটিতে বাণিজ্য ঘাটতিও বৃদ্ধি পেয়েছে।
ধাতব ও অধাতব খনিজ পণ্যের আমদানি ফেব্রুয়ারিতে বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ। এই সময়ে অপরিশোধিত স্বর্ণ, রুপা এবং প্লাটিনাম গ্রুপের ধাতব পণ্য ও তাদের মিশ্রণ আমদানি হয়েছে দ্বিগুণের বেশি। একই সময়ে মোটরগাড়ি এবং এর যন্ত্রাংশের আমদানি বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে মোটরগাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশের আমদানি বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

- Advertisement -

ফেব্রুয়ারিতে অপরিশোধিত জ¦ালানি তেলও বিটুমিনের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধির ফলে মাসটিতে জ¦লানি পণ্যের আমদানিতে ২০ দশমিক ১ শতাংশ যোগ হয়েছে। এসব পণ্যের বেশিরভাগই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজের জ¦ালানি আমদানি বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের আমদানি বেড়েছে আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ৩১ শতাংশ।

এর বিপরীতে ফেব্রুয়ারিতে মোট পণ্য রপ্তানি ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৬৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের মার্চের পর এটাই সর্বোচ্চ রপ্তানি। এই সময়ে মোটরগাড়ি ও যন্ত্রাংশের রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ২ শতাংশ। ধাতব ও অধাতব খনিজ পণ্যের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। মাসটিতে অপরিশোধিত স্বর্ণ, রুপা ও প্লাটিনাম গ্রুপের ধাতব ও এর মিশ্রণের রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

পরিমাণের হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডায় মোট আমদানি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মোট রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.