Latest Posts

ফোর্ড সরকারের জনসমর্থন কমছে

- Advertisement -
নতুন এক প্রাদেশিক সমীক্ষায় ফোর্ড সরকারের প্রতি জনসর্থন হ্রাসের ধারা অব্যাহত থাকার তথ্য উঠে এসেছে

নতুন এক প্রাদেশিক সমীক্ষায় ফোর্ড সরকারের প্রতি জনসর্থন হ্রাসের ধারা অব্যাহত থাকার তথ্য উঠে এসেছে। মার্চের শেষ সপ্তাহে লিয়াজোঁ স্ট্র্যাটেজিস সমীক্ষাটি পরিচালনা করে। সমীক্ষায় দেখা গেছে, ক্ষমতাসীন প্রোগেসিভ কনজার্ভেটিভ পার্টি এবং লিবারেলদের মধ্যে জনসমর্থনের ব্যবধান এখন মাত্র ৩ শতাংশ। লিয়াজোঁ স্ট্র্যাটেজিসের অধ্যক্ষ ডেভিড ভ্যালেন্টিন ৬৮০ নিউজরেডিওকে বলেন, এই অবস্থায় নির্বাচন হলে পিসি সরকার হতো সংখ্যালঘু। নভেম্বর থেকেই জনপ্রিয়তায় লক্ষণীয় পরিবর্তন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অন্টারিওতে আমরা সমীক্ষা পরিচালনা করে আসছি এবং লোকজন আমাদের বলবে, আমি ডাগ ফোর্ডের নীতি ঘৃণা করি, কিন্তু আমি তাকেই ভোট দিচ্ছি। এখন মনে হচ্ছে এসব নীতির পরিবর্তনের প্রভাব তাদের ওপর পড়তে শুরু করেছে।

২০২৫ সালের মে মাসে লিয়াজোঁ পরিচালিত সমীক্ষায় ফোর্ড সরকার জনসর্থনে ১০ পয়েন্ট এগিয়ে ছিল। কিন্তু পরবর্তী সমীক্ষাগুলোতে ভোটারদের মধ্যে কনজার্ভেটিভদের প্রতি সমর্থন কমতে দেখা গেছে। ভ্যালেন্টিন বলেন, বেশ কিছুদিন ডাগ ফোর্ড হানিমুন পিরিয়ড উপভোগ করছিলেন। এখন তার প্রতি জনসর্থন ৩৯ শতাংশে নেমে এসেছে। তার সর্বনি¤œ জনসমর্থন আমরা দেখেছি ৩৮ শতাংশ।

- Advertisement -

সমীক্ষায় এনডিপির প্রতি সমর্থন বেড়ে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। তবে গ্রিন পার্টির প্রতি সমর্থন ৫ শতাংশে স্থির রয়েছে। ফোর্ড সরকারের প্রতি জনসমর্থন হ্রাসের কারণ হিসেবে সাম্প্রতিক কিছু নীতির পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।

প্রিমিয়ার আগাম নির্বাচনের ঘোষণা না দিলে অন্টারিওতে পরবর্তী প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২০৩০ সালের এপ্রিলে।
চলতি বছরের ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত এক হাজার অন্টারিওবাসীর ওপর দৈবচয়নভিত্তিতে সমীক্ষাটি পরিচালনা করে লিয়াজোঁ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.