Latest Posts

সরাসরি একগুচ্ছ আঞ্চলিক কাউন্সিল চেয়ার নিয়োগ দেওয়ার প্রস্তাব

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের সরকার একগুচ্ছ আঞ্চলিক কাউন্সিলর চেয়ারকে সরাসরি নিয়োগদান ও তাদেরকে অধিকতর ক্ষমতা প্রদানের পরিকল্পনা করেছে

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের সরকার একগুচ্ছ আঞ্চলিক কাউন্সিলর চেয়ারকে সরাসরি নিয়োগদান ও তাদেরকে অধিকতর ক্ষমতা প্রদানের পরিকল্পনা করেছে। তবে সরকারের ক্ষমতা সংহত করার যে প্রবণতা এটাকে তার অংশ হিসেবে দেখছেন সমালোচকরা।

পরিকল্পনা অনুযায়ী, আটটি অঞ্চল ও কাউন্টিতে আটজন চেয়ার নিয়োগ দেওয়ার ক্ষমতা দেবে। পাশাপাশি তাদেরকে তথাকথিত শক্তিশালী সভাপতির ক্ষমতাও প্রদান করতে পারবেন তাদেরকে। সরকার ২০০ এর বেশি মেয়র ও কাউন্সিল প্রধানকে যে শক্তিশালী মেয়রের ক্ষমতা দিয়েছে এটাও তার মতোই।

- Advertisement -

প্রিমিয়ার অফিসের একাধিক সূত্র জানিয়েছে, বিলটির উদ্দেশ্য হচ্ছে মিউনিসিপালগুলোর সিদ্ধান্ত গ্রহণ দ্রুত করা এবং মিউনিসিপালিটিগুলোর সিদ্ধান্তকে প্রাদেশিক সিদ্ধান্তগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। আঞ্চলিক কাউন্সিলগুলোতে নির্বাচিত মিউনিসিপাল কর্মকর্তা থাকবেন।

চেয়ার নিয়োগদানের মাধ্যমে আমরা যেটা দেখতে চাইছি তা হলো প্রদেশে আমরা যা করার চেষ্টা করছি তার সঙ্গে তাদেরকে সমন্বয় করতে। এটা ইয়র্কে কাজে দিয়েছে। এটা পিলেও কাজে দিয়েছে। শক্তিশালী চেয়ারদের আমি কম বেশি পর্ষদ সভাপতি হিসেবে দেখে থাকি। সুতরাং, পরিচালকরা হবেন নির্বাচিত কর্মকর্তা। গণতন্ত্র বেঁচে আছে এবং ভালো আছে।
বিরোধী দলের সমালোচকরা বলেছেন, পদক্ষেপটি মৌলিকভাবে গণতন্ত্রবিরোধী এবং প্রদেশ যে আটটি স্কুল বোর্ড নিজের নিয়ন্ত্রণে এনেছে ঠিক তার মতো।

লিবারেল পার্টির অন্তর্বর্তীকালীন নেতা জন ফ্রেজার ইতিমধ্যেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটা একটা ধরন। এটা ক্ষমতা পাকাপোক্ত করার বিষয়।

এনডিপি বলেছে, ফোর্ডের উদ্দেশ্য হচ্ছে নিজেকে মিউনিসিপাল ইস্যুতে জড়ানো। ফোর্ডের এই উদ্যোগ কতটুকু কার্যকর হবে সেটা সময়ই বলে দেবে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.