
টরন্টোর অনেক ওয়ার্ডে সিক্সপ্লেক্স নিয়ে লড়াইয়ের অবসান হয়তো হবে। তবে ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রে প্রতি ব্লকেই এই লড়াই জারি থাকবে। সিক্সপ্লেক্স হচ্ছে আবাসিক ভবন, যা ছয়টি বাড়িতে বিভক্ত।
এই কাঠামো নিয়ে টরন্টোর বাসিন্দারা কমিটি অব অ্যাডজাস্টমেন্টসের বৈঠকে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। কাউন্সিলররা এ সংক্রান্ত আরেকটি প্রস্তাব অনুমোদন করেছেন গত সপ্তাহে। তা হলো ম্যাকরবার্টস এভিনিউয়ে প্রস্তাবিত সিক্সপ্লেক্স ও গার্ডেন স্যুট। ৩-১ ভোটে সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে।
টরন্টোর কমিটি অব অ্যাডজাস্টমেন্টস বলেছে, প্রকল্পটি অনুমোদনের প্রধান কারণ এর অবস্থান ট্রানজিটের কাছাকাছি হওয়া এবং ভবিষ্যতে হয়তো আরও অনুমোদন দেওয়া হবে।
এগলিন্টন লাইনের ক্যালেডোনিয়া স্টেশন থেকে হাঁটা পথে এটি পাঁচ মিনিটেরও কম দূরত্বে। সম্ভবত তিন মিনিট দূরে। এটা এমন একটি এলাকা যেখানে অনেক বেশি ঘনত্বের প্রয়োজন এবং সেটা হচ্ছে।
কিন্তু এই সংবাদকে স্বাগত জানায়নি নেবারহুডগুলো। নতুন প্রকল্পের কাছেই বসবাসকারী সীমা মেহতা বলেন, সারাজীবন আমি টরন্টোতে কাটিয়েছি। আমি একটি শোভন নেবারহুডে বাস করতাম। হঠাৎ করেই কাউন্সিল সিদ্ধান্ত জানাল যে, যে কেউ ছয় ইউনিট, গার্ডেন স্যুট, তিন তলা উঁচু নির্মাণ করতে পারবেন। এখানেই গল্পের শেষ। না। এটা নগরীটির অবসান। এটা আমাদের নগরীর একটি শান্ত, শোভন নেবারহুড, যেটা ধ্বংস হতে যাচ্ছে। কারণ, এটা নতুন সাবওয়ে লাইনের ওপরে। সিটি কাউন্সিল কী করছে? এই শহর ধ্বংস হয়ে যাচ্ছে।
সিটি কাউন্সিলরদের গত বছর তাদের ওয়ার্ডে সিক্সপ্লেক্সের অনুমোদন দেওয়ার সুযোগ ছিল। ডাউনটাউন এবং ইস্ট ইয়র্কের নয়টি ওয়ার্ডের সবগুলোতেই শেষ পর্যন্ত এই অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু তাদের সবগুলো আসনে তা হয়নি।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

