Latest Posts

বন্ধ হচ্ছে ফিলমোরেস স্ট্রিপ ক্লাব

- Advertisement -
টরন্টোর কিংবদন্তি স্ট্রিপ ক্লাব ফিলমোরেসের স্থলে একটি কন্ডো নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে

টরন্টোর কিংবদন্তি স্ট্রিপ ক্লাব ফিলমোরেসের স্থলে একটি কন্ডো নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সেখানে রেন্টাল ইউনিট নির্মাণ করা হবে। তা সত্ত্বেও শেষ কার্যদিবস ৩১ জানুয়ারির পর স্থানান্তরের পরিকল্পনায় অটল রয়েছে ৪৫ বছরের পুরোনো হোটেল ও বারটি। ফিলমোরেসের প্রেসিডেন্ট তেমনটাই জানিয়েছেন।

ফিলমোরেসের প্রেসিডেন্ট হাওয়ার্ড অ্যাডামস বলেন, ড্যান্সার, কর্মী ও অতীতে আসা গ্রাহকদের নিয়ে শেষবারের মতো মাসব্যাপী উৎসব চলছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে স্বনামধন্য ড্যান্সাররা তাদের সিগনেচার পারফরম্যান্স দেখাচ্ছেন। বিশেষ করে ৩০ ও ৩১ জানুয়ারি বিশেষ আয়োজন থাকবে।

- Advertisement -

অ্যাডামস বলেন, ফিলমোরেস নতুন ঠিকানার খোঁজ অব্যাহত রেখেছে এবং এজন্য কিছুটা সময় লাগতে পারে। আমার বিশ^াস দারুণ কিছু বিকল্প আছে। কিন্তু ডাউনটাউন কোরের বাণিজ্যিক খুচরা বাজারে ক্রেতা/বিক্রেতা, বাড়ির মালিক/ভাড়াটিয়ার প্রত্যাশার মধ্যে কিছু অসাঞ্জস্যতা রয়েছে। আমরা নতুন বাড়ি খুঁজছি। আর্থিকভাবে লাভজনক কিছু পেতে গেলে ধৈর্য্য ধরতে হবে।

অ্যাডামস বলেন, কার্যক্রমের শেষ দিনের পর ২৩ ফেব্রুয়ারি হোটেল ও বারের অবসায়ন নিলাম অনুষ্ঠিত হবে। অনেক বছরের বহু স্মরণীকার এবং কিংবদন্তিতুল্য স্টেজ পোল সেখানে থাকবে। আমাদের সংগ্রহে থাকা স্মারকগুলোর মধ্যে রয়েছে টি-শার্ট, বল ক্যাপ, হর্কি জার্সি. হকি পাক, লোগোযুক্ত গল্ফ বল, তাস ইত্যাদি। স্মারক হিসেবে এগুলো সংগ্রহের জন্য আসছেন।

মেনকেস ডেভেলপমেন্টের পক্ষ থেকে টরন্টো সানকে এই সপ্তাহে বলা হয়, ২১২ ডানডাস স্ট্রিট ইস্টে ৪৮ তলা কন্ডো ভবন নির্মাণের পরিকল্পনা বাতিল করা হয়েছে। পর্যাপ্ত বিক্রি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা অর্থ জমা দিয়েভিছলেন তাদেরকে তা সুদসহ ফেরত দেওয়া হয়েছে। ডেভেলপার এখন সেখানে ভাড়ার উদ্দেশে ভবন নির্মাণের কথা ভাবছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.