
গভীর চিন্তা এবং আশাবাদ- দুটিরই আভাস দিচ্ছে নতুন বছর। একইসঙ্গে বহু কানাডিয়ানকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এমনিতেই খাবারের সংস্থানে তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তার ওপর চাপছে ঋণের উচ্চ সুদের বোঝা।
৩৬০লেন্ডিংয়ের ব্যবস্থাপনা অংশীদার রিঙ্গো সো এর প্রত্যক্ষ সাক্ষী। তিনি বলেন, যেসব পরিবারের আয় ঋণ পরিশোধে খরচ হয়ে যাচ্ছে তাদের মুখোমুখি হওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা আবার কখনো যে সামনে এগিয়ে যেতে পারবে এমন ইঙ্গিত খুব কমই দেখা যাচ্ছে।
তিনি বলেন, অনেক বাড়ি মালিকের মধ্যেই অসহায়ত্ব কাজ করছে। কিন্তু লোকজন যতটা উপলব্ধি করতে পারছে এটা তার চেয়ে স্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রায় পরিবর্তন ও পারিবারিক নতুন বাধ্যবাধকতার কারণে মর্টগেজ থাকা বাড়ির মালিকদের ঋণ বাড়তে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্যও এটা কঠিন একটি বছর। হয় বেতন কর্তন অথবা ছাঁটাইয়ের সিদ্ধান্তে যেতে হচ্ছে। এটা মূলত এড়ানোর সুযোগ নেই।
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ৩৬ লেন্ডিং প্রায় ১০ হাজার গ্রাহককে ১৫০ কোটি ডলারের বেশি মর্টগেজের ব্যবস্থা করে দিয়েছে। এই কাজের ফলে তারা দুই হাজারের বেশি ফাইভ স্টার রিভিউ পেয়েছে। যেসব বাড়ি মালিক ঋণ সমন্বয় করতে চান কিন্তু বিদ্যমান মর্টগেজে পুনঃঅর্থায়নে অনাগ্রহী তাদেরকে এই রেকর্ড এক ধরনের নিশ্চয়তা দিচ্ছে।
সো বলেন, সবচেয়ে সাধারণ এবং কার্যকর সমাধান হচ্ছে দ্বিতীয় মর্টগেজ নেওয়া, যা মাসিক কিস্তি পরিশোধ অনেক কমিয়ে আনবে। একইসঙ্গে প্রথম মর্টগেজকে অটুট রেখে দেবে।

