Latest Posts

শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কমেছে

- Advertisement -
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ৪ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ জনে নেমে এসেছে

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ৪ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ জনে নেমে এসেছে। গত মাসে ফ্লু মৌসুম সর্বোচ্চে পৌঁছার পর এই হ্রাস বলে জানিয়েছে হেলথ কানাডা।

শুক্রবার প্রকাশিত জাতীয় ইনফ্লুয়েঞ্জা উপাত্তে ৪ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তথ্যকে হিসাবে নেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, নতুন করে ফ্লুতে আক্রান্তের সংখ্যা কমতির দিকে রয়েছে।

- Advertisement -

৬৫ বছরের বেশি বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এই বয়সশ্রেণির লোকেদের জটিলতায় ভোগার ঝুঁকি বেশি। এ বছর আগেভাগেই ফ্লু মৌসুম শুরু হয়। প্রাথমিকভাবে এগুলো শিশুদের মাঝে বেশি ছড়ায় এবং অটোয়া এলাকায় তিন শিশুর মৃত্যুও হয়।

আলবার্টার হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে। এই অবস্থায় চিকিৎসকরা প্রদেশের প্রতি জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানাচ্ছেন।

১০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে কানাডায় নতুন করে ৮ হাজার ২০৬ জন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। পূর্ববর্তী সপ্তাহে যেখানে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৭১৫জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৩৩৬ জন থেকে ব্যাপকভাবে কমে ২ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি এই রোগীদের মধ্যে কোভিড-১৯ এবং আরএসভিতে আক্রান্ত ব্যক্তিরাও রয়েছেন। কিন্তু এই ভাইরাসে আক্রান্তের হার ফ্লুতে আক্রান্তের হারের চেয়ে অনেক কম। রেসপিরেটরি ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩ দশমিক ৬ শতাংশের আরএসভি, ৫ দশমিক ৫ শতাংশের কোভিড-১৯ এবং ১৮ দশমিক ১ শতাংশের ইনফ্লুয়েঞ্জাও শনাক্ত হয়েছে।

যদিও বড়দিনের সপ্তাহে ৩৩ শতাংশের ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছিল। গত তিন মৌসুমে এটাই শনাক্তের সর্বোচ্চ হার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.