
নগরীর বাড়ির মালিকদের ওপর কর ২ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট পেশ করতে যাচ্ছেন সিটি স্টাফ। এই বৃদ্ধির মধ্যে রয়েছে দশমিক ৭ শতাংশ সম্পদ কর বৃদ্ধি। এ ছাড়া ১ দশমিক ৫ শতাংশ বাড়ছে সিটি বিল্ডিং ফান্ড। বুধবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছে মেয়র অলিভিয়া চাউয়ের কার্যালয়।
প্রস্তাবিত এই বৃদ্ধি চাউয়ের আমলে সর্বনি¤œ বৃদ্ধি। এমন এক সময় এই বৃদ্ধি করা হলো যখন মিউনিসিপাল নির্বাচনের কয়েক মাস বাকি আছে। চাউ নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যে নির্বাচনে লড়বেন এখন পর্যন্ত তা নিশ্চিত করেননি।
মেয়র চাউ ৯ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ২০২৪ সালের এবং ৬ দশমিক ৯ শতাংশ বাড়িয়ে ২০২৫ সালের বাজেট পাশ করেছেন। আগের বছরগুলোতে তিনি জোর দিয়ে বলেছিলেন, বাজেট পরামর্শের মাধ্যমেই নগরীর চাহিদা পূরণ হতে হবে। কোনো ধরনের কর বৃদ্ধি প্রস্তাব করার আগে এই পরামর্শ করতে হবে। এ বছর যে শুল্ক সামান্য বাড়াবেন কয়েক মাস ধরেই সেই ইঙ্গি দিয়ে আসছিলেন তিনি।
নভেম্বরে হঠাৎ টরন্টো পার্কিং অথরিটি বোর্ডের বেতনভুক্ত সদস্যদের বাদ দেন তিনি। এর কয়েক সপ্তাহ আগে তিনি, তহবিলবিহীন আশ্রয়নের ব্যয় নির্বাহের জন্য সম্পদ কর বাড়ানোর ধারণা বাতিল করে দেন।
একইসঙ্গে সিটি কর্তৃপক্ষ ফলে অনাবশ্যক পদে নিয়োগ বন্ধ কার্যকর করে। বাজেট প্রধান শেলি ক্যারোলও ধারাবাহিকভাবে বলে আসছেন যে, এ বছরের বাজেট হবে অনেক বেশি ক্রয়ক্ষমতাকেন্দ্রিক। এটাই টরন্টোবাসীর জন্য দরকার। এবং এটা চমকে দেওয়ার মতো বিষয় হওয়া উচিত নয়।

