
নতুন সালের প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল সংবাদ মাধ্যমে ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের জোর প্রস্তুতির খবর ছড়িয়ে যায়। গত বছর ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল শেষ হবার পরপর ঘোষণা করা হয়েছিল ২০২৬ সালের ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যালের তারিখ।
প্রতি বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই ১২ হাজার মাইল অতিক্রম করে প্রিয় প্রাণের শিল্পীকে আপনাদের কাছে নিয়ে আসার অঙ্গীকার। এ বছরেও তার ব্যতিক্রম হবে না। শিল্পী নির্বাচনের কাজ শেষ পর্যায়ে আছে, শীঘ্রই শুরু হয়ে যাবে শিল্পীদের নাম ঘোষণা। ইতিমধ্যেই আয়োজনকে ঘিরে শহর জুড়ে চলছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মঞ্চ আলোকিত এবারে কারা করবেন সে নিয়ে চলছে নানা কৌতূহল। কারণ প্রতি বছর বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ মানেই তারকাসমৃদ্ধ এক আলো ঝলমলে উপস্থাপন।
বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক, কানাডার বাংলাদেশী কমুনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট হিসাবে ইতিমধ্যেই বাংলাদেশ ফেস্টিভ্যাল একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে প্রবাসী দর্শকদের ভালোবাসায়। বাংলাদেশ ফেস্টিভ্যাল এখন প্রবাসী বাংলা ভাষাভাষীদের এক বিশাল মিলনমেলা। উপচে পড়া দর্শক আর টিকেট সোল্ড আউট -এর কৃতিত্ব পুরোটাই বাংলাদেশী কমুনিটির সকলের। বিগত আয়োজনগুলোতে মঞ্চ সমৃদ্ধ করেছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। এদের মধ্যে ১৪ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদী ও এন্ড্রু কিশোর, কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী শুভমিতা, কোকিল কন্ঠী সামিনা চৌধুরী , এভারগ্রীন কুমার বিশ্বজিত , প্লেব্যাক কুইন কনকচাঁপা, হার্ট থ্রোব আঁখি আলমগীর , প্লেব্যাক যুবরাজ আগুন, গানের পাখি মৌটুসী , জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা , দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা ফেরদৌস, , চিত্রনায়িকা মৌসুমী, চিরসবুজ অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ওমর সানি, জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান , অভিনেতা মীর সাব্বির , জনপ্রিয় টিভি নাট্যকার জিনাত হাকিম, অভিনেতা মোশারফ করিম , অভিনেত্রী রোবেনা রেজা জুঁই , অভিনেত্রী তানজিকা আমিন উল্লেখযোগ্য।
উল্লেখ্য আসছে ১৬ মে শনিবার টরন্টো প্যাভিলিয়নে (১৯০ রেল সাইড রোড ) অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শকদের ভালোবাসায় সিক্ত ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। শহর জুড়ে এখন শুধুই অপেক্ষা, চলছে প্রতীক্ষার প্রহর গোনা। এবারের বাংলাদেশ ফেস্টিভ্যাল বিগত বছরগুলোর মতোই আকাশচুম্বী সফলতা পাবে সকলের ভালোবাসায়-সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে প্রস্তুতিপর্বে কাজ। স্টল বরাদ্দ চলছে। স্ন্পন্সর ও স্টলের জন্যে যোগাযোগ করুন ৪১৬-২৬২-৯৬৪২ এবং ৬৪৭-৯২৩-৮২৩৩ নম্বরে।

