Latest Posts

প্রশংসার জোয়ারে ভাসছে মন্ট্রিয়লের এনআরবি এ্যাওয়ার্ডের জমকালো আয়োজন

- Advertisement -
কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মন্ট্রিয়ল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘হ্যালো মন্ট্রিয়ল’ এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এনআরবি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের

মন্ট্রিয়লের বাংলাদেশি কমিউনিটির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো গত ২৯ নভেম্বর শনিবার। কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মন্ট্রিয়ল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘হ্যালো মন্ট্রিয়ল’ এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এনআরবি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের। স্থানীয় গুণী ও মেধাবীদের স্বীকৃতি দিতেই এই আয়োজন।

জমকালো এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী তপন চৌধুরী ও জনপ্রিয় শিশু সাহিত্যিক, ছড়াকার, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লুৎফর রহমান রিটন। এ্যাওয়ার্ড প্রদানের পর্বে আরো উপস্থিত ছিলেন এনআরবি টিভির সিইও ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু এবং হ্যালো মন্ট্রিয়ল, এনআরবি টিভির পরিচালক ও বাংলামেইলের নির্বাহী সম্পাদক কাজী আলম বাবু। নাজুল ইসলাম আব্দুল্লাহ ও শিপ্রা খানের অনবদ্য উপস্থাপনায় স্থানীয় গুণী শিল্পীদের পরিবেশনায় আয়োজনটি ভিন্নমাত্রা লাভ করে। নৃত্য পরিবেশন করেন রিঝা ভট্রাচার্য। সংগীত পরিবেশন করেন অনুজা চন্দ, দেবপ্রিয়া কর রুমা, বি. সুজন, মিলি ইসলাম, জয়ন্ত ভৌমিক জয়, শেলী দেব, মুক্তা চৌধুরী, মিখাইল সাফায়েত ও সাদিয়া চৌধুরী। শামসাদ রানার পরিচালনায় মনোমুগ্ধকর উদ্বোধনী পর্বে পঞ্চকবির গানের দলীয় পরিবেশনা সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যকণা একাডেমীর শিল্পীরা। এনআরবি এ্যাওয়ার্ড উপলক্ষে একটি থিম সং তৈরি করেন জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আশরাফুল পাভেল।

- Advertisement -

মন্ট্রিয়লের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এনআরবি এ্যাওয়ার্ড ২০২৫ পেলেন- সাংবাদিকতায় রুমু ইসলাম, সেরা সংগঠক এজাজ আকতার তৌফিক, সমাজ সেবায় জয়দত্ত বড়–য়া, বিজনেস পার্সোনালিটি স্যামুয়েল হাসান শামীম, সেরা সংগঠক জিয়াউল হক জিয়া (সাহিত্য), রবীন্দ্রসংগীতে সোমা চৌধুরী, নজরুল সংগীতে অনুজা চন্দ, আধুনিক সংগীতে দেবপ্রিয় কর রুমা, ফোক সংগীতে শেলী দেব, মডার্ণ ফোক সংগীতে আশরাফুল পাভেল, নৃত্যে রিঝা ভট্রাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসাদ রানা, আবৃত্তিতে সঞ্জীব দাস, সাহিত্যে অপরাহ্ন সুস্মিতো, দেশাত্মবোধক সংগীতে পুনম ঘোষ এবং মিলি ইসলাম। সংগীতে বিশেষ অবদানের জন্যে আজীবন সম্মাননা প্রদান করা হয় শফিউল ইসলামকে। ‘হ্যালো মন্ট্রিয়ল’ কে পৃষ্ঠপোষকতার জন্যে কৃতজ্ঞতা জানানো হয় ভয়েজ ফ্লাই অন ট্রাভেলের সিইও নুর তালুকদার, ফারওয়েস্ট এ্যাকাউন্টিং এর সিইও ড. রশীদ আব্দুর, রিয়েল এস্টেট ব্রোকার ইকবাল হোসেন, রিয়েল এস্টেট ব্রোকার প্রকৌশলী শিহাব উদ্দিন এবং রাহুল ডিস্ট্রিবিউশন এন্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর কর্ণধার রুহুল আমীন রুবেলকে।

এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রতীক হাসানের অনবদ্য পরিবেশনায় মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। হলভর্তি দর্শক পুরো আয়োজনটি উপভোগ করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.