Latest Posts

কঠিন ফ্লু মৌসুম !

- Advertisement -
চলতি বছর অটোয়া তথা সমগ্র কানাডাকে কঠিন ফ্লু মৌসুমের মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

চলতি বছর অটোয়া তথা সমগ্র কানাডাকে কঠিন ফ্লু মৌসুমের মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাবলিক হেলথ অন্টারিওর (পিএইচও) উপাত্ত বলছে, অক্টোবরের শেষ সপ্তাহে প্রদেশে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

পিএইচও বলছে, তিনটি সংক্রমণের ঘটনায় মোট ১২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ১৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

- Advertisement -

এক বিবৃতিতে পিএইচও বলেছে, বর্তমানে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এ শনাক্তের হার সর্বোচ্চ এবং যার হার ৭ দশমিক ৮ শতাংশ। এরপর শনাক্তের হার সবচেয়ে বেশি ১২ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ৪ দশমিক ২ শতাংশ।
প্রাদেশিক জনস্বাস্থ্য সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লুতে সংক্রমণের হার বাড়বে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ সর্বোচ্চে পৌঁছাতে পারে।

সম্প্রতি প্রকাশিত ফেডারেল উপাত্তেও সমগ্র কানাডাজুড়ে ইনফ্লুয়েঞ্জার একইরকম প্রবণতা দেখা যাচ্ছে। গত সপ্তাহে দেশজুড়ে ইনফ্লুয়েঞ্জা শনাক্তের হার ছিল ২ শতাংশ। মৌসুমি ফ্লু এপিডেমিক ঘোষণার জন্য শনাক্তের হারের প্রয়োজন হয় ৫ শতাংশ। এই মানদ- থেকে সংক্রমণের হার কম থাকলেও আগের সপ্তাহগুলোর তুলনায় সর্বশেষ সপ্তাহে শনাক্তের হার বেড়েছে।

সেন্ট মাইকেল’স হসপিটালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফাহাদ রাজাক বলেন, অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ মেরুতে আমাদের চেয়েও আগে ফ্লু মৌসুম দেখতে পাচ্ছি। কারণ, আমাদের এখানে যখন গ্রীষ্ম সেখানে তখন শীত। তাদের জন্য বছরটি খুবই খারাপ। বলতে গেলে রেকর্ড খারাপ।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.