Latest Posts

ডানডাস স্টেশনের নতুন নামকরণে খরচ ৪ লাখ ডলার

- Advertisement -
টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির অংশীদারিত্বে স্টেশনটির নতুন নাম হবে টিএমইউ স্টেশন

ডানডাস স্টেশনের নতুন নামকরণে সিটি হলের খরচ হতে পারে ৪ লাখ ডলার। গত মে মাসে টিটিসি বোর্ডের এক সভায় নতুন নামকরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পাশর্^বর্তী টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির অংশীদারিত্বে স্টেশনটির নতুন নাম হবে টিএমইউ স্টেশন।

ট্রানজিট পরিচালনায় বিশ^বিদ্যালয়ের দক্ষতা সরবরাহের যে চুক্তি তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তথ্য অধিকার আইনে করা অনুরোধের প্রেক্ষিত্রে সান নতুন নামকরণ সংক্রান্ত কয়েকশ চিঠি পেয়েছে। কিন্তু টিএমইউ এবং নতুন নামকরণের খরচ সংক্রান্ত অধিকাংশ তথ্যই মুছে ফেলা হয়েছে।

- Advertisement -

সিটি হলের ট্রান্সপোর্টেমন সার্ভিস ডিভিশনের ক্রিস রনসন গত এপ্রিলে টিটিসির কাছে পাঠানো এক চিঠিতে বলেছিলেন, ডানডাস স্টেশনের নতুন নামকরণে ম্যাপ হালনাগাদ করতে হবে। এতে খরচ হবে ৪ লাখ ডলার। এটা এককালীন বড় ধরনের খরচ, যা ট্রান্সপোর্টেশন সার্ভিসের জন্য বরাদ্দ নেই।

২০২৩ সালের ডিসেম্বরের কাউন্সিলের সিদ্ধান্তে এটা পরিস্কার যে, স্টেশনের নাম পরিবর্তনের ফলে সিটি অব টরন্টোর বাজেটের ওপর এর নিট কোনো প্রভাব থাকবে না। তিনি লিখেছেন, টিটিসির পর্ষদের সিদ্ধান্তের সঙ্গে দেওয়া প্রতিবেদনে যেনো এ ব্যয়ের বিষয়টি থাকে।

টিএমইউ সংক্রান্ত চুক্তির বেশিরভাগই গোপনীয় এবং নতুন নামকরণের মোট ব্যয় প্রকাশ করছে না। নতুন নামকরণের পুরো ব্যয় বিশ^বিদ্যালয় বহন করবে এবং টিটিসির তরফ থেকে বাড়তি কোনো তহবিলের প্রয়োজন হবে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.