
পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বলেছেন, অসংখ্য বৈশি^ক সংকটের মধ্যেও কানাডা তার দায়িত্ব থেকে পিছু হটবে না। তিনি বলেন, ইসরায়ে-হামাস যুদ্ধের পর যে রাজনৈতিক প্রক্রিয়া কানাডা তার অংশ হবে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে।
আন্তর্জাতিক চুক্তিগুলোর পক্ষেও আনান্দ কানাডার অবস্থান তুলে ধরেন। এসব চুক্তির মধ্যে রয়েছে ১৯৫১ সালের রিফিউজি কনভেনশন, ওয়াশিংটন যাতে সংস্কার আনতে চায়, যাতে করে কারা শরনার্থীর স্বীকৃতি পাবে সে ব্যাপারে আরও কঠোর নিয়মনীতি চালু করা যায়।
আনান্দ বলেন, রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসণের মুখে ইউক্রেন পিছু হটছে না। এবং কানাডাও কিয়েভের প্রতি তার সমর্থন দৃঢ় করেছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নির পরিবর্তে এই বক্তব্য দেন আনান্দ। যদিও শুরুতে প্রধানমন্ত্রীরই বক্তব্য দেওয়ার কথা ছিল।

