
বাড়ি নির্মাণের গতি দ্রুত করতে অটোয়া যখন নতুন সংস্থা চালু করেছে তখন সরকারের অভ্যন্তরীণ নথিতে উঠে আসছে কানাডায় আবাসন পরিস্থিতি কতটা খরাপ হচ্ছে। আসন্ন আবসনমন্ত্রী জর্জ রবার্টসনের জন্য গত মে মাসে প্রস্তুতকৃত ব্রিফিং এই সপ্তাহে প্রকাশ করা হয়েছে। ব্যয়বহুল আবাসন যে অর্থনীতির ক্ষতি করছে এবং জনগণের জন মাথা গোজার স্থান খুঁজে পাওয়া কঠিন করে তুলছে ব্রিফিংয়ে তা স্বীকার করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, উপযুক্ত সাশ্রয়ী আবাসনের অভাবে বিপন্ন ও নি¤œ আয়ের পরিবারগুলো তাদের মৌলিক আবাসন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। মধ্যবিত্ত কানাডিয়ানরাও বাড়ি কিনতে এবং দীর্ঘদিন ভাড়া বাসায় বসবাস করতে গলদঘর্ম হচ্ছেন। এর ফলে ভাড়া বাড়ির সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডার জনসংখার দ্রুত বৃদ্ধি জি৭ভুক্ত অন্যান্য দেশকে ছাপিয়ে গেছে। এবং কমিউনিটিগুলোর ওপর এটা বাড়তি চাপ ও খরচ যোগ করছে।
ব্রিফিংয়ে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম টানার ব্যাপারে অটোয়ার পরিকল্পনা অর্থনৈতিক কর্মকা- শ্লথ করবে বলে মনে করা হচ্ছে এবং বাড়ির দাম কমিয়ে রাখবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কারণে চরম অনিশ্চয়তার সময় প্রস্তুত করা এই নথিতে আরও বলা জয়েছে, বাণিজ্য ব্যাঘাত সার্বিক বিনিয়োগ ও মূল্যে লক্ষণীয় অনিশ্চয়তা ডেকে আনবে। নথিতে প্রাক্কলন করা হয়েছে যে, ২০২৫ সালে কানাডায় বাড়ির দাম দ্রুত বৃদ্ধি পাবে। কিন্তু পরবর্তী দুই বছরে তা কমে আসবে। এ বছর বাড়ি নির্মাণের গতি হ্রাস পেলেও তা ১০ বছরের গড়ের ওপরে থাকবে। ভাড়া বাড়ির সরবরাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাওয়ায় কমে আসবে চাহিদা। এর ফলে বাড়ি খালি পড়ে থাকার হার বৃদ্ধি পাবে।
বিএমও, আরবিসি, কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন এবং কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশনের পূর্বাভাসের ভিত্তিতে রবার্টসনের জন্য এই ব্রিফিং তৈরি করা হয়েছে।

