Latest Posts

টানা ১১ মাস কমল বাড়ি ভাড়া

- Advertisement -
কানাডায় বাড়ি ভাড়া কমা অব্যাহত রয়েছে

কানাডায় বাড়ি ভাড়া কমা অব্যাহত রয়েছে। আগস্টে টানা ১১ মাসের মতো কানাডায় বাড়ি ভাড়া কমেছে। সোমবার প্রকাশিত রেন্টালসডটসিএর নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রেন্টালসডটসিএ এবং আরবানেশনের সর্বশেষ ভাড় সংক্রান্ত জাতীয় প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় দাবিকৃত বাড়ি ভাড়া ২ দশমিক ৩ শতাংশ কমে ২ মাসিক ২ হাজার ১৩৭ ডলারে দাঁড়িয়েছে।

- Advertisement -

হ্রাস পাওয়া সত্ত্বেও দাবিকৃত ভাড়া ২০২০ সালের আগস্টের জাতীয় গড়ের চেয়ে এখনো বেশিই আছে। ২০২০ সালের আগস্টে প্রস্তাবিত বাড়ি ভাড়া ছিল মাসিক এক হাজার ৭১৮ ডলার। তবে ২০২৩ সালের আগস্টের তুলনায় প্রস্তাবিত বাড়ি ভাড়া চলতি বছরের আগস্টে ১ শতাংশ বেশি আছে।

অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে বাড়ি ভাড়া হ্রাসের নেতৃত্বে আছে আলবার্টা। চলতি বছরের আগস্টে প্রদেশটিতে প্রাথমিক প্রস্তাবিত বাড়ি ভাড়া গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। এরপর সবচেয়ে বেশি কমেছে ব্রিটিশ কলাম্বিয়ায় ২ দশমিক ৭, অন্টারিওতে ২ দশমিক ৫ শতাংশ, নোভা স্কশিয়ায় ২ দশমিক ২ শতাংশ এবং কুইবেকে দশমিক ২ শতাংশ।

বাড়ি ভাড়া কমলেও কানাডায় ক্রয়ক্ষমতার যে সংকট তার কেন্দ্রে অবস্থান করছে উচ্চ বাড়ি ভাড়া। সেন্টার ফর পলিসি অল্টারনেটিভসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ভ্যানকুভারের একজন বাসিন্দার এক শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতে হলে তাকে আয় করতে হবে বছরে ৭৮ হাজার ৬৯৯ ডলার। টরন্টোতে এর পরিমাণ ৭৮ হাজার ৩২২ ডলার।

ভ্যানকুভারে চলতি বছরের আগস্টে বাড়ি ভাড়া কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ। তারপরও এটিই এখন পর্যন্ত কানাডার সবচেয়ে ব্যয়বহুল ভাড়া বাজার। এখানে গড় বাড়ি ভাড়া মাসে ২ হাজার ৮২০ ডলার।

ক্যালগেরিতে আগস্টে বাড়ি ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কমে এক হাজার ৯১১ ডলারে দাঁড়িয়েছে। ভ্যানকুভারের পর টরন্টো এখন কানাডায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল বাড়া বাজার। চলতি বছরের আগস্টে প্রস্তাবিত বাড়ি ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমে মাসিক ২ হাজার ৬০৬ ডলারে দাঁড়িয়েছে।

সার্বিকভাবে কানাডায় বাড়ি ভাড়া হ্রাস পেলেও কিছু সিটিতে আবার বেড়েছেও। যেমন সাস্কাটুনে আগস্টে বাড়ি ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়ে এক হাজার ৪৪৩ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া রেজাইনা, এডমন্টন ও উইনিপেগে বাড়ি ভাড়া এক শতাংশ করে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩২, এক হাজার ৫৮৫ ও এক হাজার ৬১৮ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.