Latest Posts

রাইড-শেয়ার চালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

- Advertisement -
এ মাসের গোড়ার দিকে টরন্টোর মিডটাউন এলাকায় এক গ্রাহককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক রাইড-শেয়ার চালকের বিরুদ্ধে

এ মাসের গোড়ার দিকে টরন্টোর মিডটাউন এলাকায় এক গ্রাহককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক রাইড-শেয়ার চালকের বিরুদ্ধে। টরন্টো পুলিশ বলছে, এই ভেবে তারা উদ্বিগ্ন যে, এ ধরনের আরও ভুক্তভোগী থাকতে পারেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়ং স্ট্রিট এবং এগলিন্টন এভিনিউ ওয়েস্ট এলাকায় ৯ আগস্ট মধ্যরাতের পর কোনো এক সময় ভুক্তভোগী ও তার বন্ধু রাইড শেয়ার প্ল্যাটফরমের মাধ্যমে অভিযুক্ত চালকের গাড়িটি ভাড়া করেন। বন্ধুকে নামিয়ে দেওয়ার পর চালক বিনা ভাড়ায় ভুক্তভোগীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব করেন। নামিয়ে দেওয়ার আগে অভিযুক্ত চালক ভুক্তভোগীকে যৌন নির্যাতন করেন। তবে ভুক্তভোগীর বড় কোনো শারীরিক ক্ষতি হয়নি।

- Advertisement -

ব্র্যাম্পটনের বাসিন্দা ২৮ বছর বয়সী নিশু বানসালকে ১৩ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়েল করে।

এ ব্যাপারে কারো কাছে কোনো ধরনের তথ্য থাকলে ৪১৬-৮০৮-৫৩০০ নাম্বারে পুলিশের সঙ্গে অথবা ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.