
কানাডিয়ান বাংলাদেশি আইটি প্রফেশনালস ‘সিবিট প্রো’ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা ‘বিবিসিসি’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বছরের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক সম্মেলন ‘সিবিট প্রো সামিট ২০২৫’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর শুক্রবার টরন্টোর ২৮৮৫ কেনেডি রোডের ওয়ানচার্চ এ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামিটে প্রত্যক্ষভাবে অংশ নেবেন অন্তত ১,২০০ জন আইটি প্রফেশনাল, উদ্যোক্তা, শিক্ষার্থী ও কমিউনিটি লিডার। এছাড়া অনলাইনে যুক্ত হবেন আরও ১০,০০০-এর বেশি দর্শক ও অংশগ্রহণকারী। ফলে এটি হবে বাংলাদেশি-কানাডিয়ান আইটি প্রফেশনালদের অন্যতম বৃহৎ সমাবেশ।
সামিটে থাকছে নানা ধরণের কার্যক্রম-
সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মূল প্রবন্ধ উপস্থাপন
টেক টকস ও রাউন্ডটেবিল আলোচনা: ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, ডেভঅপস ও ফিনটেক
নেটওয়ার্কিং সেশন ও প্রদর্শনী বুথ
নতুন অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ রিক্রুটার/রিজিউম ক্লিনিক
আইটি খাতে বিশেষ অর্জনের স্বীকৃতি
আরো থাকছে রাফি আলমের লাইভ পারফরম্যান্স এবং জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের কনসার্ট।
সিবিট প্রো সামিট ২০২৫-এর সংগঠক রাফি আলম বলেন, বাংলাদেশি-কানাডিয়ানরা আইটি সেক্টরে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই সম্মেলন সেই সাফল্যকে উদযাপন করবে এবং শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)-এর সভাপতি আলমগীর রহমান বলেন, আমরা গর্বিত এই সম্মেলনের সহ-আয়োজক হতে পেরে। এটি শুধু প্রযুক্তি ও ব্যবসায়কে যুক্ত করবে না, বরং আমাদের কমিউনিটির অর্জনগুলোকে আরও দৃশ্যমান করবে।
বাংলাদেশি-কানাডিয়ানরা দীর্ঘদিন ধরে প্রযুক্তি খাতে অবদান রেখে আসছেন। কানাডার আইটি সেক্টরে তাদের উপস্থিতি কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং কমিউনিটি উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকদের বিশ্বাস, সিবিট প্রো সামিট ২০২৫ প্রযুক্তি ও ব্যবসার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্বে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানের বিস্তারিত তথ্য
তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সময়: সন্ধ্যা ৬টা – রাত ১১টা ৩০ মিনিট
স্থান: ওয়ানচার্চ.টো, ২৮৮৫ কেনেডি রোড
অংশগ্রহণকারী: ১,২০০+ প্রত্যক্ষ অংশগ্রহণকারী; ১০,০০০+ অনলাইন রিচ
মিডিয়া যোগাযোগ
কানাডিয়ান বাংলাদেশি আইটি প্রফেশনালস (সিবিট প্রো) অ্যাসোসিয়েশন
ইমেইল: [email protected]
ফোন: ৬৪৭-৮৭৬-৮৭১৭
ওয়েবসাইট: www.cbitpro.ca

