Latest Posts

জুনে যুক্তরাষ্ট্র ভ্রমণ বেড়েছে

- Advertisement -
অটোয়া বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা দেশটি থেকে আগমন চলতি বছরের জুনে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে

অটোয়া বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা দেশটি থেকে আগমন চলতি বছরের জুনে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্য দিয়ে সীমান্তের দক্ষিণে ভ্রমণ হ্রাসের যে প্রবণতা তাতে ছেদ পড়েছে।

অটোয়া বিমানবন্দর কর্তৃপক্ষের সরবরাহ করা উপাত্তে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ৪ লাখ ৬ হাজার ৭৮৬ জন আন্তঃসীমান্ত যাত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি জমিয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। গত বছরের প্রথম ছয় মাসে সংখ্যাটি ছিল যেখানে ৩ লাখ ৭৯ হাজার ৯৮৪ জন। এ হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় অটোয়া বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে গমন ও সেখান থেকে আগমনকারীর সংখ্যা ৭ শতাংশ বেড়েছে।

- Advertisement -

২০২৪ সালে কানাডা থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া ও সেখান থেকে কানাডায় আগমনকারীর মোট সংখ্যা ছিল ৭ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। চলতি বছরের এখন পর্যন্ত অটোয়া দিয়ে যাত্রার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৪১। এর মধ্যে অভ্যন্তরীণ যাত্রী ১৭ লাখ ২ হাজার ১৫২ জন এবং আন্তর্জাতিক যাত্রী ২ লাখ ৮০ হাজার ১০৩ জন।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সীমান্তের দক্ষিণে পাড়ি দেওয়া কানাডিয়ানের সংখ্যায় যে পতন, এই বৃদ্ধি তার বিপরীত চিত্র হাজির করেছে।

অটোয়া বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ক্রিস্টা কিলি বলেন, কানাডার অন্যান্য এয়ারপোর্ট থেকে যেখানে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া ও সেখান থেকে আগমনকারীর সংখ্যা কমছে সেখানে দেশের রাজধানীতে বৃদ্ধির কারণটি স্পষ্ট নয়। তবে বিপুল সংখ্যক ভ্রমণকারী ফ্লোরিডা ও ওয়াশিংটন ডি.সি.তে যাচ্ছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.