
রাশিয়ান জ্বালানি তেলের মূল্যসীমা কমিয়ে ব্যারেলপ্রতি ৪৭ দশমিক ৬০ মার্কিন ডলার করার ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার, যা আগের মূল্যের চেয়ে ১৩ ডলার কম। আগে ব্যারেলপ্রতি রাশিয়ান জ¦ালানি তেলের সর্বোচ্চ মূল্য ছিল ৬০ ডলার। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সক্ষমতা সীমিত করতেই এই উদ্যোগ।
পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ ও অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অন্যায় ও উস্কানিমূলক যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। নি¤œ মূল্যসীমা অবৈধ এই যুদ্ধে রাশিয়ার তহবিল জোগানকে দুর্বল করবে। সেই সঙ্গে পুতিনের সামরিক বাহিনীর ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।
অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, মূল্যসীমা আরও কমানোর মধ্য দিয়ে কানাডা ও এর অংশীদাররা রাশিয়ার অবৈধ যুদ্ধের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎসগুলোকে সংকুচিত করছে।
শ্যাম্পেইন তার বিবৃতিতে বলেন, আমাদের সরকার ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের আঞ্চলিক অখ-তা, সার্বভৌমত্ব এবং দেশটির জনগণের শান্তির প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
বিবৃতি অনুযায়ী, এই কৌশল কানাডার ভবিষ্যতে আবারও মূল্যসীমা বাস্তবায়নের সুযোগ রেখেছে।
আনান্দ তার বিবৃতিতে বলেছেন, কানাডা ইউক্রেন ও এর সাহসী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং অব্যাহতভাবে তাদের পাশে থাকবে। কারণ, ইউক্রেনের জনগণ রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে নিজ দেশের সার্বভৌমত্বের জন্য লড়ছে। ইউকেনকে দেওয়া বহু প্রত্যক্ষ সহায়তার পাশাপাশি কানাডা রাশিয়ার ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। সেই সঙ্গে চলমান যুদ্ধে অর্থায়নের উপায়গুলো বন্ধ করে দেবে।
উল্লেখ্য, রাশিয়া থেকে কানাডার সরাসরি জ¦ালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা ২০২২ সালের মার্চ থেকে বলবৎ আছে।

