
গত ২০ জুলাই রবিবার ঐতিহ্যবাহী ময়মনসিংহ সমিতির পিকনিক এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনশ’র অধিক সংখ্যক রেজিস্ট্রেশন করেছিলেন পিকনিকের আগেই । পিকনিকের দিনও আরো বেশ
কিছু সংখ্যক ময়মনসিংবাসী রেজিস্ট্রেশন করেছেন । এই মিলনমেলা যেন ময়মনসিংহের একটি পরিবার ।
প্রবাসে থেকে প্রত্যেক ময়মনসিংহবাসী অ্যাডামস পার্কে একত্রিত হয়ে সবাই যেন ভুলে গিয়েছিলেন যে তারা বিদেশে আছেন । সকাল ১০ঃ৩০ এর সময় চা নাস্তা থেকে শুরু করে সন্ধ্যায় নাস্তা এবং সারাদিনব্যাপী মজাদার খাবার খেয়ে সবাই খুবই আনন্দিত ছিলেন । এর মাঝে ছিল খেলাধুলা নাচ-গান এবং রাফেল ড্র প্রতিযোগিতা ।
খাবার মেনুতে ময়মনসিংহের ঐতিহ্য চেপার তরকারি, খাসির মাংস , সবজি , মুরগির রোস্ট , বুটের ডাল, বিভিন্ন রকম মিষ্টি, জর্দা, তরমুজ, মুড়ি ভর্তা এবং আরো অনেক কিছু । এই আযোজনে উপস্থিত ছিলেন এমপিপি ডলি বেগম ।গান গেয়েছেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী বাংলাদেশি আইডল খ্যাত মারজিয়া তুরিন, তানভীর তমাল এবং তাসমিনা খান সহ আরও কয়েকজন । অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ সমিতির প্রধান উপদেষ্টা রেজাউল করিম ।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ সমিতির সভাপতি জামান ভূঁইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মনসিংহ সমিতির সেক্রেটারি কবিরুল ইসলাম। এছাড়াও প্রত্যেক ময়মনসিংহ বাসীর সার্বিক সহযোগিতা এবং পরিশ্রমে পিকনিক টি সাফল্যমন্ডিত হয়েছে ।

