Latest Posts

কসকোর বিরুদ্ধে লুলুলেমনের মামলা

- Advertisement -
লুললেমন আথলেটিকা কানাডা ইনকর্পোরেশন তাদের ব্যয়বহুল কিছু পণ্যের নকল করে বিক্রির মাধ্যমে তাদের মেধাসত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছে কসকো হোলসেল কর্পোরেশনের বিরুদ্ধে

লুললেমন আথলেটিকা কানাডা ইনকর্পোরেশন তাদের ব্যয়বহুল কিছু পণ্যের নকল করে বিক্রির মাধ্যমে তাদের মেধাসত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছে কসকো হোলসেল কর্পোরেশনের বিরুদ্ধে। ক্যালিফোর্নিার একটি আদালতে দায়ের একটি মামলায় সম্প্রতি অভিযোগ করা হয়েছে, কসকো লুললেমনের স্কুবা হুডি এবং সোয়েটশার্ট, ডিফাইন জ্যাকেট ও এবিসি প্যান্টের নকল বিক্রি করছে।

ভ্যানকুভারভিত্তিক লুলুলেমন খোঁজ নিয়ে জানতে পেরেছে যে, কিছু নকল পণ্য কস্টকোর নিজস্ব কার্কল্যান্ডের লেবেলে বিক্রি করা হয়েছে। বাকিগুলো তৈরি করেছে ড্যান্সিন, জকি এবং স্পাইডার।
মামলায় বলা হয়েছে, এগুলো লুলুলেমনের আসল পোশাক বলে কোনো কোনো ক্রেতা ভুলবশত বিশ^াস করেছেন। অন্য গ্রাহকরা এখনো এসব নকল পণ্য কিনছেন। কারণ, আসল লুলুলেমন পণ্য থেকে এগুলোকে আলাদা করা কঠিন।

- Advertisement -

লুলুলেমনের অভিযোগ, এর মধ্য দিয়ে তাদের স্বত্বের ওপর সুযোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে তারা যে সুনাম, সদিচ্ছার সম্পর্ক গড়ে তুলেছে তারও সুযোগ নেওয়া হচ্ছে এর মধ্য দিয়ে।
আদালতে দাখিল করা ৪৯ পৃষ্ঠার অভিযোগে লুলুলেমন বলেছে, কসকোকে এগুলোর বিক্রি বন্ধ করার বার্তা পাঠিয়ে এই নকল ঠেকানোর চেষ্টা করেছে তারা। কিন্তু এখন তারা আদালতকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

মামলাটি জুরি ট্রায়ালের মাধ্যমে শুনানির অনুরোধ জানিয়েছে লুলুলেমন। এর মধ্য দিয়ে তারা এসব নকল পণ্য উৎপাদন, আমদানি, বিপণন এবং বিক্রি বন্ধ চেয়েছে।

একই সঙ্গে ওয়াশিংটনভিত্তিক রিটেইলারটি অনলাইনে বা প্রিন্টে এসব নকল পণ্যের কোনো বিজ্ঞাপন দিয়ে থাকলে তাও যেন তারা সরিয়ে ফেলে সেটা চেয়েছে লুলুলেমন। সেই সঙ্গে এই পণ্যের কারণে লুলুলেমনের কোনো ধরনের ক্ষতি হয়ে থাকলে তা যেন কস্টকো পূরণ করে সেই আদেশও আদালতের কাছে চেয়েছে কোম্পানিটি।

কসকোর কাছে এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি কোম্পানিটি। লুলুলেমনের মামলার পরিপ্রেক্ষিতে আদালতে কোনো জবাবও দাখিল করেনি তারা।
ক্রেতারা মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করায় সাম্প্রতিক বছরগুলোতে নকল পণ্যের জনপ্রিয়তা বেড়ে গেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.