
গত ৬ জুলাই রবিবার টরন্টোর টেইলর ক্রিক পার্কে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের ১১ তম বার্ষিক বনভোজনে বিপুলসংখ্যক মানুষের আগমনে হয়ে ওঠে এক আনন্দ উৎসব। পিকনিকের মধ্যমনি ছিলেন প্রধান অতিথি এমপিপি ডলি বেগম। বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার কামরুল হাফিজ আহমেদ ও ডা. এ এস এম তরুন। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ফারুক খান,সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম রনি, কনভেনার তাজুল ইসলাম, বিশেষ সহযোগিতায় ছিলেন মোঃ মিজানুর রহমান বাদল এবং দেলোয়ার খান,খেলাধুলা পরিচালনায় ছিলেন ডাঃ মাহবুব আলম, সুজন দেওয়ান,মাহবুব শ্যামল ও মোঃ জাকির হোসেন।
আপ্যায়নে ছিলেন আশরাফ চৌধুরী ও আক্তার হোসেন । মুন্সীগঞ্জ-বিক্রমপুরে পিকনিকে সুস্বাদু খাবার খাবারের সাথে চমক ছিল গরম গরম জিলাপি। পিকনিক মাঠে জিলাপি বানিয়ে বিতরণ করা হয় প্রায় ৩ শত অতিথির মধ্যে।
সারাদিন সুন্দর সুন্দর গান গেয়ে সবার মন মুগ্ধ করেন উমর রনি এরং মাসুদ ও শ্যামল । কবিতা আবৃত্তি করেন কবির আহম্মেদ ও মোঃ জাকির হোসেন । পিকনিক আনন্দ উল্লাসে ভরপুর ছিলো। রাফেল ড্র তে প্রথম পুরস্কার ল্যাপটপ দেন আবাবিল সুপার মার্কেট, দ্বিতীয় পুরস্কার টি দেন ব্যারিষ্টার কামরুল হাফিজ আহমেদ, তৃতীয় পুরস্কার টি দেন রিয়েলটর রেজা কাদির, ডবল বার্নার ইস্টোভ। প্রথম পুরস্কার ল্যাপটপ বিজয়ী মিসেস সুজন দেওয়ানের হাতে তুলে দেন প্রধান অতিথি এমপিপি ডলি বেগম।
দ্বিতীয় পুরস্কার টি বিজয়ীর হাতে তুলে দেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোতালেব, তৃতীয় পুরস্কার বিজয়ী হাতে তুলে দেন সহ-সভাপতি মোঃ আব্দুল করিম । শুভেচ্ছা বক্তব্য রাখেন এমপিপি ডলি বেগম, কামরুল হাফিজ আহামেদ, ডা. এ এস এম তরুন, আমিনুল ইসলাম, রাসেল হোসেন প্রমুখ। পিকনিকের গোল্ডেন স্পন্সর ছিলেন ব্যারিষ্টার ওমর জাহিদ, ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী, ঢাকা অটো সার্ভিস সাওন আহম্মদ, রিয়েলটর হোসনী মোবারক তুহিন, সিপিএ জুবাযের আহাম্মেদ, রিযেলটর রেজা কাদির এবং তামান্না হজ্জ গ্রুপ। শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন টরন্টো শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, গুণীজন এবং বিক্রমপুরে বসবাসরত অন্টারিও প্রবাসী । পরিশেষে সভাপতি ফারুক খান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পিকনিক সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

