Latest Posts

মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আশু পরিকল্পনা নেই জন টরির

- Advertisement -
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশু কোনো পরিকল্পনা তার নেই বলে জানিয়েছেন টরন্টোর সাবেক মেয়র জন টরি

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশু কোনো পরিকল্পনা তার নেই বলে জানিয়েছেন টরন্টোর সাবেক মেয়র জন টরি। তিনি বলেছেন, আগামী বছর মিউনিসিপাল নির্বাচনের আগে তাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে।

টরি আবারও মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেনÑএই জল্পনার মধ্যে শুক্রবার সকালে নিউজটক ১০১০ এর কাছে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার তিনি বলেন, মেয়র পদে নির্বাচন করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমার নেই। নির্বাচনের এখনো ১৬ মাস বাকি। আমি এ নিয়ে অনেক চিন্তা করেছি। কিন্তু আমি কেবল আমার জীবন নিয়েই রয়েছি, মেয়র থাকার আগে যেভাবে করেছিলাম সেভাবে নগরীকে সহায়তা করার চেষ্টা করছি।

- Advertisement -

একাধিক সূত্রের উল্লেখ করে টরন্টো স্টার তাদের আগের এক প্রতিবেদনে বলেছিল, টরি আরও একবার মেয়র পদে নির্বাচন করার কথা ভাবছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি।

স্কারবোরো হেলথ নেটওয়ার্ক, উডগ্রিন কমিউনিটি সার্ভিসেস এবং টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের প্রসঙ্গ উল্লেখ করে টরি বলেন, মূল কথা হলো এই সিটিকে আমি ভালোবাসি। আমার হাতে থাকা সমস্ত সময় আমি বিভিন্ন উপায়ে নগরীর সেবায় ব্যয় করছি।

তৃতীয় মেয়াদে টরন্টোর মেয়র নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মাথায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন টরি। মহামারির সময় তিনি তার কার্যালয়ের এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই তথ্য ফাঁস হওয়ার পর তিনি পদত্যাগ করেন।

এর চার মাস পর অলিভিয়া চাউ নির্বাচনের মাধ্যমে তার স্থলাভিষিক্ত হন। ২০২৩ সালের জুনে নির্বাচন অনুষ্টিত হয়। পরবর্তী মিউনিসিপাল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ২৬ অক্টোবর সোমবার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.