
নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের (এন.এল) রাজধানী শহর আর কোনো নতুন সড়ক ও ভবনের নাম ব্যক্তির নামে করবে না। সেইন্ট জন’স এন.এলের সিটি কাউন্সিলর রন এলওয়ার্থ বলেন, ব্যক্তির নামে সড়ক ও ভবনের নামকরণে অনেক ঝুঁকি রয়েছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক মেরুকরণ এবং বিভিন্ন জনগোষ্ঠীর অসামঞ্জস্য প্রতিনিধিত্ব।
তিনি বলেন, এ ছাড়া কোনো বক্তির নামে কোনো সড়ক বা ভবনের হয়তো নামকরণ করা হলো। কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই ব্যক্তি বিতর্কিত। ব্যক্তির নামে নামকরণের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকিও রয়েছে। যদিও সিটি কর্তৃপক্ষ এখনো সড়ক বা ভবনের ডাকনাম ব্যবহারের যে আবেদন তা বিবেচনা করছে। সিটি কর্তৃপক্ষ এ সংক্রান্ত নীতি উন্নয়নে জনমত গ্রহণের ব্যাপারে উন্মুক্ত।
গত সপ্তাহে কাউন্সিলের বৈঠকে নতুন নামকরণ নীতি সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন এবং সর্বসম্মতিতে তা পাস হয়।

