Latest Posts

লেক সিমকোতে প্রথম সৈকত পরিচ্ছন্নতা রোবোট

- Advertisement -
কানাডার প্রথম সৈকত পরিচ্ছন্নকারী রোবোট লেক সিমকোর তীরে পৌঁছেছে

কানাডার প্রথম সৈকত পরিচ্ছন্নকারী রোবোট লেক সিমকোর তীরে পৌঁছেছে। বেবোট নামে পরিচিত এই বালু স্থানান্তর রোবোট প্লাস্টিক, কাঁচ, ধাতব এবং কাগজের মতো সামগ্রী বালুময় সৈকত থেকে অপসারণে সক্ষম। গ্রেট লেকে নামার আগে বেবোটের লক্ষ্য সব ধ্বংসাবশেষ পরিস্কার করা।

জর্জিনার সিবাল্ড পয়েন্ট প্রাদেশিক পার্কে পলিউশন প্রোব সোমবার নতুন এই যন্ত্রটি উন্মুক্ত করে। গ্রেট লেকের প্লাস্টিক পরিচ্ছন্ন প্রকল্পের অংশ এটি। বর্তমানে গ্রেট লেকের ২২৫টির বেশি স্থানে প্রকল্পটি চালু আছে।

- Advertisement -

অন্টারিওর পরিবেশ মন্ত্রনালয় এবং কনজার্ভেশন অ্যান্ড পার্কস মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের ফল। উত্তর আমেরিকার বৃহত্তম উদ্যোগের অংশ হিসেবে প্লাস্টিক ক্লিনআপ প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার টন প্লাস্টিক অবশেষ অপসারণ করা হয়েছে।

প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহারে সহায়তা করেছে আনস্মোক কানাডা। কানাডায় প্রথমবারের মতো বেবোট মোতায়েনে সহায়তা করেছে তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.