Latest Posts

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান মধ্যস্থতাকারী কার্স্টেন হিলম্যান

- Advertisement -
যুক্তরাষ্ট্রের কানাডার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন দেশটিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত কার্স্টেন হিলম্যান

যুক্তরাষ্ট্রের কানাডার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন দেশটিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত কার্স্টেন হিলম্যান। কানাডা যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে তখন হিলম্যানকে এই দায়িত্ব দেওয়া হলো।

হিলম্যানকে এই দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয়। দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় তাকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিয়েসন গ্রির সমান মর্যাদা দেওয়া হয়েছে।
কার্নির যোগাযোগ বিষয়ক পরিচালক এমিলি উইলিয়ামসও নিশ্চিত করেছেন যে, হিলম্যান যুক্তরাষ্ট্রে কানাডার রাষ্ট্রদূত হিসেবে বহাল থাকছেন।

- Advertisement -

২০১৭ সাল থেকে ওয়াশিংটনে কানাডিয়ান দূতাবাসে কাজ করছেন হিলম্যান। ২০১৯ সালে ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন তিনি।

যুক্তরাষ্ট্রে কানাডিয়ান রাষ্ট্রদূতের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে সাত বছরের বেশি সময় এই দায়িত্ব পালন করার নজির খুব বেশি নেই।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ কানাডিয়ান মধ্যস্থতাকারী ছিলেন হিলম্যান। ওই সময় নাফটা নিয়ে দর-কষাকষি করেছিল কানাডা। ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তির আলোচনায়ও প্রধান প্রধান ভূমিকায় ছিলেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.