Latest Posts

গাড়ি চুরির ঘটনায় ১১ ও ১৪ বছর বয়সী দুইজনকে গ্রেপ্তার

- Advertisement -
কর্মকর্তাদের দেখে একটি চোরাই গাড়ি পালানোর পর ১১ ও ১৪ বছর বয়সী দুইজন অভিযোগের মুখে রয়েছে

কর্মকর্তাদের দেখে একটি চোরাই গাড়ি পালানোর পর ১১ ও ১৪ বছর বয়সী দুইজন অভিযোগের মুখে রয়েছে। স্টোনি ক্রিক মাউন্টেনে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

হ্যামিল্টন পুলিশ বলেছে, ড্রাইভওয়ে থেকে কয়েকজন লোক গাড়ি চুরির চেষ্টা করছেÑএমন খবর পাওয়ার পর ২৭ মে রাত আনুমানিক পৌণে ৩টায় তারা রেমল এবং ফ্লেচার রোড এলাকায় যায়। ঘটনাস্থলে পৌঁছে কমকর্তারা ৩-৫ জন কিশোরসহ একটি সাদা রংয়ের ভ্যান দেখতে পান। কিন্তু গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক গতি বাড়িয়ে দেয়।

- Advertisement -

তদন্তকারীরা বলছেন, কিছুক্ষণ পরই যাত্রীবিহীন অবস্থায় ফ্লোটার রোডের পাশে ভ্যানটি পাওয়া যায়। এরপর কর্মকর্তারা এলাকাটিতে তল্লাশি চালান এবং ১১ ও ১৪ বছর বয়সী দুইজনকে গ্রেপ্তার করেন। ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে মুক্তির শর্ত প্রতিপালন না করার তিন কাউন্ট এবং অপরাধেল মাধ্যমে সম্পদ অর্জনের এক কাউন্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে ইয়ুথ ক্রিমিনাল জাস্টিস অ্যাক্টের (ওয়াইসিজেএ) আওতায় ১১ বছ বয়সী ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ নেই। কারণ, আইনে বলা আছে ১২ বছরের কম বয়সী কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। একই আইনের কারণে অভিযুক্তদের নামও প্রকাশ করা যাচ্ছে না।

হ্যামিল্টন পুলিশ বলেছে, তার আরও সন্দেহভাজনের খোঁজে রয়েছে এবং কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ৯০৫-৫৪৬-৩৮৮৬ নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন থাকবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.