Latest Posts

প্রাদেশিক পার্কে জরুরি অবস্থা ঘোষণা

- Advertisement -

দাবানলের কারণে প্রাদেশিক একটি পার্ক খালি করতে বৃহস্পতিবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ। সেখানে দুইজনের মৃতদেহ পাওয়রার একদিন পর এই ঘোষণা দিলেন তিনি।

- Advertisement -

উইনিপেগের উত্তরপূর্বে জনপ্রিয় লেকফ্রন্ট কটেজ লাক ডু বোনেটের রুরাল মিউনিসিপালিটিতে আগুনে একজন নারী ও একজন পুরুষ নিহত হওয়ার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি কিনিউ। তবে তিনি বলেন, এই মৃত্যুর অর্থ হচ্ছে কর্মকর্তারা বিপদটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং খালি করার আদেশ বাস্তবায়নে বাড়তি কিছু ক্ষমতা চান।

হোয়াইটশেল প্রাদেশিক পার্কের জন্য জারি করা খালি করার আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালের মধ্যেই লোকজনকে সেখান থেকে সরে যেতে হবে। এলাকাটিতে ২৩৯টি স্থায়ী বাড়ি আছে।
কিনিউ বলেন, জীবন হারানোর মতো গুরুতর কিছু হতে পারে না। এক্ষেত্রে আমরা ম্যানিটোবার দুইজনকে আমরা হারিয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আইনসভায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আমরা দীর্ঘ ছুটির দিকে যাচ্ছি, যেটা হবে খুবই চ্যালেঞ্জিং। প্রদেশের পশ্চিম দিকে বন্যার পূর্বাভাস রয়েছে। আর পূর্ব দিকে অসংখ্য আগুনের পূর্বাভাস রয়েছে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে।

তিনি লোকজনের প্রতি খালি করার আদেশ মেনে চলার আহ্বান জানান। এ ছাড়া যদিও প্রদেশে ফায়ার ব্যান নেই তারপরও লোকজনকে দীর্ঘ ছুটিতে ক্যাম্পফায়ার ও আতশবাজি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার প্রদেশে সক্রিয় আগুন ছিল ২১টি এবং ল্যাক ডু বনেটের আগুনও নিয়েন্ত্রণের বাইরে ছিল। ম্যানিটোবা ওয়াইল্ডফায়ার সার্ভিসের ক্রিস্টিন হেওয়ার্ড বলেন, লোকজনের এলাকাটির বাইরে থাকা দরকার।

এ সপ্তাহের গোড়ার দিকে এক হাজারের মতো মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নোপিমিং প্রভিন্সিয়াল পার্কের কাছে আরও একটি আগুনের ঘটনা রয়েছে, যেটি নিয়ন্ত্রণের বাইরে। এক হাজার কিলোমিটারজুড়ে জ¦লছে আগুনটি।

চলতি বছরের এখন পর্যন্ত ম্যানিটোবাতে ৮০টির মতো দাবানলের ঘটনা ঘটেছে, অন্যান্য সময় বছরের এই সময়টার তুলনায় দ্বিগুন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.