Latest Posts

যৌন নির্যাতনে অভিযোগে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি গ্রেপ্তার

- Advertisement -
ব্র্যাম্পটনের একটি পার্কে এক তরুণীকে তিন দফা যৌন হয়রানির অভিযোগে ৭৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ব্র্যাম্পটনের একটি পার্কে এক তরুণীকে তিন দফা যৌন হয়রানির অভিযোগে ৭৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, এ ধরনের আরও ভুক্তভোগী থাকতে পারেন।

পিল রিজিয়নাল পুলিম বলেছে, মে মাসের গোড়ার দিকে ব্রামেলিয়া ও লার্কসপুর রোডের কাছে গিফেন ফ্যামিলি পার্কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর বয়স ১২ বছরের নিচে।

- Advertisement -

কর্মকর্তারা গত ৮ মে হারমোহিন্তার সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানি এবং যৌন হস্তক্ষেপের তিন কাউন্ট অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি।

তদন্তকারীদের বিশ্বাস ওই কিশোরীর মতো আরও ভুক্তভোগী থাকতে পারেন এবং কারো কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে স্পেশাল ভিক্টিমস ইউনিট অথবা ক্রাইম স্টপারেদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.