
ইউক্রেনের প্রতি কানাডার দৃঢ় ও কঠোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমনত্রী মার্ক কার্নি। রোমে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত তার প্রথম বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করেন কার্নি।
ইতালির রাজধানীতে যে কয়েকজন বিশ^নেতার সঙ্গে কার্নি বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদোমির জেলেনস্কি তাদের অন্যতম। পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন ধর্মপ্রাণ একজন ক্যাথোলিক মার্ক কার্নি।
ইতালিতে কানাডার অফিসিয়াল রেসিডেন্সে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় কার্নি বলেন, ইউক্রেনের পাশাপাশি দেশটির নেতৃত্বের প্রতি কানাডার সমর্থন রয়েছে। শান্তির প্রতি আপনার অঙ্গীকারের আমরা প্রশংসা করি। এই সপ্তাহেও আপনি সেটা দেখিয়েছেন। এক্ষেত্রে এ সপ্তাহের গোড়ার দিকে তুরস্কে অনুষ্ঠিত দুই পক্ষের মধ্যকার শান্তি আলোচনার প্রসঙ্গ উল্লেখ করেন কার্নি। ইউক্রেনের পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এবং আপনার পতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
ছোট হাতার কলারযুক্ত কালো শার্ট পরিহিত জেলেনস্কি এ সময় কার্নিকে তার বক্তব্যের ধন্যবাদ দেন এবং তৎক্ষণাৎ ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। সাম্প্রতিক শান্তি আলোচনায় কিছু মন্তব্যও তুলে ধরেন জেলেনস্কি। তিনি নিজে ওই আলোচনায় অংশ নিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অংশ নেননি।
জেলেনস্কি বলেন, দুই পক্ষই যখন যুদ্ধের অবসান চায় তখন সেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা সত্যিই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অপেক্ষায় ছিলাম। কিন্তু তিনি আসেননি। পুতিন দ্বিপক্ষীয় ও সরাসরি আলোচনায় ভয় পান।
কার্নি বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় জি৭ সম্মেলনে তিনি জেলেনস্কিকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে আছেন।
প্রধানমন্ত্রী কার্নি এই সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও তার অফিসিয়াল রেসিডেন্সে বৈঠক করেন।
নিজেরা ক্যাথোলিক অথবা ক্যাথোলিক অধ্যুষিত রাইডিংয়ের প্রতিনিধিত্ব করছেন এমন ১৩ জন এমপি কার্নির সঙ্গে ইতালি সফর করেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক পূর্ণমন্ত্রী জঁ-ইভস ডুকলো, নোভা স্কশিয়ার এমপি জাইম বাতিস্তে এবং অটোয়ার এমপি মনা ফর্টিয়ের ও মেরি-ফ্রান্স লালোন্দে। প্রতিনিধি দলে আরও ছিলেন সেনেটর টনি ভারোনি ও টনি লফ্রেডা, অ্যাসেম্বলি অব ফার্স্টনেশন্স ন্যাশনাল চিফ সিন্ডি উডহাউস নেপিন্যাক এবং মেটিস ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট ভিক্টোরিয়া প্রুডেন।

