Latest Posts

নর্থ ইয়র্কে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

- Advertisement -

নর্থ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে সোমবার সকালে গুলিতে নিহত এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। টরন্টো পুলিশ বলেছে, গুলির খবর পেয়ে সোমবার সকাল ৫টা ২০ মিনিটের দিকে তারা অ্যালবিয়ন রোডের ঠিক উত্তরে ওয়েস্টন রোডের একটি প্লাজাতে উপস্থিত হন কর্মকর্তারা। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -

পরবর্তীতে তার পরিচয় জানা যায়। ৪২ বছর বয়সী ওই ব্যক্তির নাম লয়েড আলেক্স্যান্ডার হ্যাস্টিংস এবং তিনি টরন্টোর বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত নগরীতে হত্যাকা-ের শিকার হওয়া দ্বাদশ ব্যক্তি হলেন হ্যাস্টিংস।
ঘটনাস্থলে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত ডিটেক্টিভ সার্জেন্ট মুনিশ ধাউম বলেন, জননিরাপত্তা নিয়ে উদ্বেগের মতো কোনো তথ্য পুলিশের কাছে নেই। এই মুহূর্তে তদন্তকারীরা ক্রাইম সিন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন তারা। আমাদের ফরেন্সিক কর্মকর্তারা এখানে এসেছেন। ঘটনাস্থল আবদ্ধ করে রাখা হয়েছে।

তিনি বলেন, জটিল এই হত্যাকান্ডের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে ফোন করার অনুরোধ জানাচ্ছি জনগণের প্রতি। অথবা তারা যদি ঘটনার সময় এখানে থেকে থাকেন এবং তাদের কাছে সন্দেহজনক কোনো কিছু মনে হয়ে থাকে তাহলেও তারা যেনো আমাদের ফোন করে।

হত্যাকান্ডের সময় ঠিক কতজন হ্যাস্টিংসের সঙ্গে ছিলেন সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি পুলিশ। পাশাপাশি এই পর্যায়ে সন্দেহভাজনদের ব্যাপারেও কোনো তথ্য এই মুহুর্তে বলতে চায় না পুলিশ। এমনকি ৯১১ নাম্বারে ফোন করা ব্যক্তি সম্পর্কেও কিছু জানাতে চায় না তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.