
দাবানলের কারণে ৮০০ জনের বেশি বাসিন্দাকে তাদের উত্তরপশ্চিম অন্টারিও ফার্স্ট নেশন ছেড়ে যেতে হয়েছে। ওয়াবাসিমুঙ্গ ইন্ডিপেন্ডেন্ট নেশনের প্রধান ওয়েলন স্কট বলেন, বৃষ্টি ও শীতল তাপমাত্রা কিছু আগুনকে দূরে রেখেছে। কিন্তু আগুন এখনো বড় ধরনের হুমকি হয়ে আছে। ওয়াবাসিমঙ্গ ইন্ডিপেন্ডেন্ট নেশনের অবস্থান ম্যানিটোবা সীমান্তের কাছে কেনোরার প্রায় ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে।
রোববার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের তিনি বলেন, কমিউনিটি থেকে মাত্র এক কিলোমিটার দূরে দশমিক ৩ কিলোমিটারজুড়ে জ¦লতে থাকা আগুন নেভানোর চেষ্টা করছেন ক্রুরা।
স্কট বলেন, ব্রিটিশ কলাম্বিয়া থেকে উড়িয়ে আনা ২০ জনসহ প্রায় ১০০ ফায়ারফাইটার আগুনের সঙ্গে যুদ্ধ করছেন। মূলত দুটি বড় আগুন জ¦লছে। এর মধ্যে একটি জ¦লছে ৯০ কিলোমিটারজুড়ে। তার কমিউনিটির ৮০ শতাংশ ভবনে স্প্রিংকলার বসানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেক বাড়িতেই একটি করে স্প্রিংকলার থাকবে।
দ্রুত ছড়াতে থাকা দাবানলের কারণে গত সপ্তাহে উত্তরপশ্চিম অন্টারিওজুড়ে এলাকা ত্যাগের সতর্কতা জারি করা হয়েছে। এই মৌসুমের প্রথম দাবদাহের মধ্যে দাবানলের এই ঘটনা ঘটল। ম্যানিটোবাও তাদের একটি প্রাদেশিক পার্কে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারাও বেশ কিছু বড় দাবানলের সঙ্গে যুদ্ধ করছে।
স্কট বলেন, একজোড়া হোটেলে অবস্থানের জন্য ওয়াবাসিমুঙ্গের প্রায় ৮০০ বাসিন্দাকে অন্টারিওর নায়াগ্রা ফলসে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। হোটেলগুলো চিকিৎসা কর্মীরাও রয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু বাসিন্দা উইনিপেগে যাওয়ার অপেক্ষায় আছে।
২০১৯ সালে স্কট প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে কমিউনিটিতে তিনবার এলাকা ছেড়ে যাওয়ার ঘটনা ঘটল।

