Latest Posts

লোরি ইডলাউটের বিজয় নিশ্চিত করল ইলেকশন্স কানাডা

- Advertisement -
নুনাভাটে এনডিপির সাংসদ লোডির ইডলাইটকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে ইলেকশন্স কানাডা

নুনাভাটে এনডিপির সাংসদ লোডির ইডলাইটকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে ইলেকশন্স কানাডা। কিলিকভাক কাবলুনা তার এই জয় চ্যালেঞ্জ করেছিলেন।

ভোট মূল্যায়ন প্রক্রিয়া শেষে ইলেকশন্স কানাডার ওয়েবসাইটে শুক্রবার এই ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ইলেকশন্স কানাডা ২৮ এপ্রিল অনুষ্ঠিত ভোট দ্বিতীয়বার পরীক্ষা করে দেখে। প্রাথমিক ফলাফলে এনডিপি প্রার্থী বেসরকারিভাবে ৭৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ভোট পুনর্মূল্যায়নে এই ব্যবধান ৪১টি ভোটে নেমে আসে।

- Advertisement -

ইলেকশন্স কানাডা বলেছে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের দুই সপ্তাহ সময় লেগেছে। কারণ, নাউজাত কমিউনিটি থেকে চূড়ান্ত ব্যালট বক্স পেতে দেরি হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরে তা আটকে ছিল।

এই ফলাফলের পর হাউস অব কমন্সে লিবারেলদের আসন দাঁড়ালো ১৭০টিতে, সংখ্যাগরিষ্ঠতা থেকে যা দুইটি কম। এ ছাড়া প্রধান বিরোধীদল কনজার্ভেটিভ পার্টির আসনসংখ্যা ১৪৩টি, ব্লক কুইবেকোয়িসের ২২টি, এনডিপির সাতটি এবং গ্রিন পার্টির একটি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.