Latest Posts

মন্তব্যের জেরে টাস্টির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পর্যালোচনা করবে না সুপ্রিম কোর্ট

- Advertisement -
বিতর্ক চলাকালে বিরূপ মন্তব্যের কারণে একজন ট্রাস্টির বিরুদ্ধে আরোপিত টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করবে না কানাডার সুপ্রিম কোর্ট

বিতর্ক চলাকালে বিরূপ মন্তব্যের কারণে একজন ট্রাস্টির বিরুদ্ধে আরোপিত টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করবে না কানাডার সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত টাস্ট্রিদের এক পাবলিক সভায় বোর্ড বৈষম্যমূলক চর্চা রুখে দিতে নতুন আরও চারটি ভিত্তি যুক্ত করার প্রস্তাব দেয়। এগুলো হলো লিঙ্গ পরিচয়, লিঙ্গ প্রকাশ, পারিবারিক অবস্থা এবং বৈবাহিক অবস্থা।

ট্রাস্টি মাইকেল ডেল গ্রান্ডে প্রস্তাবের ওপর একটি সংশোধনী প্রস্তাব করেন। সেক্ষেত্রে তিনি এই যুক্তি দেখান যে, এই চারটি শর্ত যদি যুক্ত করা হয় তাহলে পেডিফিলিয়া, ক্যানাবালিজম, বেস্টিয়ালিটি এবং ভ্যাম্পায়ারিজমকেও সংযুক্ত করা উচিত।

- Advertisement -

ডেল গ্রান্ডের এই মন্তব্য বোর্ডের আচরণবিধির লঙ্ঘন কিনা তা নিয়ে প্রথমে ভোটাভুটি হয় এবং প্রস্তাবটি পাস হয়নি। কিন্তু জনগণের হৈ চৈয়ের পর বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করে এবং তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

অন্টারিও কোর্টের মতে, বোর্ড তার প্রাথমিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা তার কর্তৃত্বের মধ্যে থেকেই করেছে এবং তাদের তাদের পদক্ষেপ যৌক্তিক বলে রুলিং দিয়েছে।

অন্টারিও কোর্ট অব আপিল এই রুলিং সমুন্নত রেখেছে এবং ডেল গ্রান্ডে তার মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.